অন্তর্বর্তী সরকারের সমালোচনা করা ব্রিটিশ এমপিদের প্রতিবেদন প্রত্যাহার

আন্তর্জাতিক ডেস্ক
২০ জানুয়ারি ২০২৫, ১৩:৪০আপডেট : ২০ জানুয়ারি ২০২৫, ১৩:৫১

বাংলাদেশের ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকারের পক্ষপাতমূলক হওয়ার অভিযোগ ওঠার পর কয়েকজন ব্রিটিশ এমপির দাখিলকৃত একটি প্রতিবেদন প্রত্যাহার করা হয়েছে। দেশটির কমনওয়েলথ বিষয়ক অল পার্টি পার্লামেন্টারি গ্রুপ (এপিপিজি) বাংলাদেশের বর্তমান সরকারের সমালোচনা করে গত নভেম্বরে ওই প্রতিবেদনটি প্রকাশ করেছিল। তবে প্রতিবেদনটিতে উল্লেখ করা অনেক তথ্যই ভ্রান্তিমূলক হওয়ার অভিযোগ উঠেছে। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এ খবর জানিয়েছে।

ব্রিটেনের কর্মকর্তারা বলেছেন, হাউজ অব কমন্সে লেবার পার্টির এক এমপি অভিযোগ জানালে প্রতিবেদনটির বিতরণ বন্ধ রাখা হয়েছে। আপাতত বিষয়টি পর্যালোচনা করা হচ্ছে।

একজন মুখপাত্র জানিয়েছেন, প্রশ্নবিদ্ধ প্রতিবেদনটি অভ্যন্তরীণ নথি হিসেবে পর্যালোচনাধীন রয়েছে। বিস্তারিত আলোচনার জন্য এটি পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে শেয়ার করা হয়েছে। প্রতিবেদনটি বিস্তৃত পরিসরে বিতরণের পরিকল্পনা নেই এবং এপিপিজি এ বিষয়ে আর কোনও পদক্ষেপ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

শেখ হাসিনা দেশত্যাগের তিন মাস পর নভেম্বরে ওই প্রতিবেদনটি সংবাদমাধ্যমে প্রকাশ করা হয়। সেখানে বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সমালোচনা করা হয়। প্রতিবেদনের সঙ্গে সংযুক্ত একটি চিঠিতে এপিপিজির সভাপতি অ্যান্ড্রু রোজিনডেল লিখেছেন, কেবল শাসনযন্ত্রের ঘনিষ্ঠরা নয়, বরং সবার অংশগ্রহণের সুযোগ আছে এমন ভবিষ্যৎ বাংলাদেশের জন্য কাম্য। তবে বর্তমান সরকার তার গতিপথ শিগগিরই পরিবর্তন না করলে, তাদের আন্তর্জাতিক সমর্থন ধীরে ধীরে উবে যাবে।

ওই প্রতিবেদনে ইউনূস সরকার প্রশাসনের বিরুদ্ধে ‘আইনকে রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার' ও 'কট্টরপন্থি ইসলামপন্থিদের' ক্ষমতায়নের অভিযোগ আনা হয়েছিল।

ওই প্রতিবেদনে আরও বলা হয়েছিল, সাবেক সরকারের মন্ত্রী, আওয়ামী লীগ নেতা, এমপি, সাবেক বিচারক, স্কলার, আইনজীবী এবং সাংবাদিকদের বিরুদ্ধে হত্যায় সম্পৃক্ততার অভিযোগের ব্যাপ্তি এত বেশি দেখা গেছে যে, সেগুলোর গ্রহণযোগ্যতা নিয়ে আমাদের সন্দেহ রয়েছে।

চলতি সপ্তাহে ওই প্রতিবেদনের সমালোচনা করে সম্প্রতি বাংলাদেশ সফর করা লেবার পার্টির এমপি রূপা হক বলেছিলেন, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে এটি একটি উদ্দেশ্যমূলক অপপ্রচার। তার দাবি, ড. ইউনূস ব্যক্তিগতভাবে প্রতিবেদনটি তাকে দেখিয়ে প্রশ্ন করেন, পার্লামেন্টের নামে এসব ভুলে ভরা প্রতিবেদন প্রকাশ করে আপনার সরকার আসলে চাচ্ছেটা কি?

/এসকে/ এএ/
সম্পর্কিত
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বশেষ খবর
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম