বাজেট সংকোচন নিয়ে বেকায়দায় পড়ার আশঙ্কায় তাইওয়ান

আন্তর্জাতিক ডেস্ক
২০ জানুয়ারি ২০২৫, ১৪:০৬আপডেট : ২০ জানুয়ারি ২০২৫, ১৪:১৪

তাইওয়ানে বিরোধীদলের বাজেট সংকোচনের প্রস্তাবে নৈমিত্তিক কাজ চালাতেই বেকায়দায় পড়েছে দেশটির সরকার। নতুন বাজেট প্রস্তাব পাস হলে জাতীয় নিরাপত্তা নিশ্চিত করাই কঠিন হয়ে পড়বে বলে সোমবার (২০ জানুয়ারি) অভিযোগ করেছেন তাইওয়ানের প্রধানমন্ত্রী চো জুং-তাই। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

পার্লামেন্টে বাজেটের ওপর ভোটাভুটির আগে সাংবাদিকদের তিনি বলেন, অপ্রত্যাশিতভাবে বাজেট সংকোচনের ধাক্কা গিয়ে পড়বে জাতীয় নিরাপত্তা থেকে স্বাস্থ্যখাত- সব ক্ষেত্রেই। প্রশাসনিক দফতরগুলো কার্যক্রম পরিচালনা করতে হিমশিম খাবে। সাধারণ কাজগুলো পরিচালনা করাই দুরূহ হয়ে যাবে।

গত বছর প্রেসিডেনশিয়াল নির্বাচনে লাই চিং-তে জয়লাভ করলেও তার দল ডেমোক্র্যাটিক প্রগ্রেসিভ পার্টি (ডিপিপি) পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা হারায়। ফলে ব্যয় খাতসহ শাসনসংক্রান্ত বিভিন্ন বিষয়ে বিরোধীদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হয়েছে।

প্রধান বিরোধীদল কুওমিনটাং (কেএমটি) ও আরেক বিরোধী দল তাইওয়ান পিপলস পার্টি যৌথভাবে প্রস্তাব করেছে, প্রাথমিকভাবে প্রস্তাবিত ৬৫৫ কোটি মার্কিন ডলারের বাজেট অন্তত সাত শতাংশ কাটছাঁট করতে চায় তারা। তাদের দাবি, এটা সরকারি অপচয় কমানোর লক্ষ্যে নেওয়া হয়েছে।

কেএমটি অভিযোগ করে জানিয়েছে, ক্ষমতাসীন দল এমন একটি বাজেট রক্ষার চেষ্টা করছে, যেখানে যথেষ্ট অপব্যয় রয়েছে। তাদের দাবি, বাজেট কাটছাঁটের বিষয়টি এখনও আলোচনার পর্যায়ে রয়েছে কিন্তু ক্ষমতাসীনরা আতঙ্ক ছড়িয়ে জনমতকে প্রভাবিত করার চেষ্টা করছে।

 

/এসকে/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম