মুক্তি পাচ্ছেন ক্যাপিটল হিল দাঙ্গায় জড়িত ১৫০০ ট্রাম্প সমর্থক

আন্তর্জাতিক ডেস্ক
২১ জানুয়ারি ২০২৫, ০৯:১২আপডেট : ২১ জানুয়ারি ২০২৫, ০৯:১৭

হোয়াইট হাউজে ফিরে দ্রুততার সঙ্গে সরকারের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা শুরু করে দিয়েছেন ৪৭তম মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার (২০ জানুয়ারি) প্রথম কার্যদিবসে ইউএস ক্যাপিটল হামলায় জড়িত দেড় হাজার সমর্থককে ক্ষমা করে দিয়েছেন তিনি। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

আগের নির্বাচনে জো বাইডেনের কাছে পরাজয়ের পর ভোট জালিয়াতির অভিযোগ তুলে ২০২১ সালের ৬ জানুয়ারি ক্যাপিটল হিলে হামলা করেন ট্রাম্প ভক্তরা। সেই ক্যাপিটল রোটুন্ডার কার্যালয়েই ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন ৭৮ বছর বয়সী ডোনাল্ড ট্রাম্প।

আধুনিক যুক্তরাষ্ট্রে রাজনৈতিক ইতিহাসে ক্যাপিটল হিলে হামলার মতো ন্যাক্কারজনক ঘটনা এর আগে দেখা যায়নি। ওই হামলার ভুক্তভোগী থেকে শুরু করে পুলিশ ও আইনজীবীরা স্বভাবতই হামলাকারীদের ক্ষমা করে দেওয়ার সিদ্ধান্তকে ভালোভাবে নেবেন না বলেই ধারণা করা যায়।

ক্যাপিটল হিলে ট্রাম্প সমর্থকদের হামলা। ফাইল ছবি: রয়টার্স

ক্যাপিটল হিলের হামলায় পুলিশের ওপর রাসায়নিক দ্রব্য, পাইপ, লাঠি ও অন্যান্য অস্ত্র নিয়ে চড়াও হয়েছিলেন দাঙ্গাকারীরা। হামলায় প্রায় ১৪০ জন পুলিশ আহত ও পুলিশের গুলিতে এক ট্রাম্পভক্তসহ মোট চারজন নিহত হয়েছিলেন।

ক্ষমাপ্রাপ্তদের মধ্যে রয়েছেন কট্টর উগ্রপন্থি সংগঠন ওথ কীপার্স (শপথ রক্ষাকারী) ও প্রাউড বয়েজের নেতারাও রয়েছেন। তাদেরকে দীর্ঘ কারাদণ্ডের সাজা দেওয়া হয়েছিল।

অভিষেক অনুষ্ঠানে তিনি নিজেকে ঈশ্বরের মনোনীত ত্রাণকর্তা হিসেবে উল্লেখ করে বলেছেন, ডুবন্ত দেশ রক্ষার দায়িত্ব দেওয়া হয়েছে তাকে।

হোয়াইট হাউজে তার প্রত্যাবর্তন নাটকীয়তায় পূর্ণ। রাজনৈতিক শিষ্টাচারের ধার না ধারা এমন এক ব্যক্তি এবার মার্কিন প্রেসিডেন্ট হলেন, যার বিরুদ্ধে একাধিক ফৌজদারি মামলা রয়েছে এবং নির্বাচিত হওয়ার আগেই তাকে অন্তত দুবার হত্যাচেষ্টা করা হয়।   

/এসকে/
সম্পর্কিত
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী