গালফ অব মেক্সিকোর নাম আনুষ্ঠানিকভাবে পরিবর্তনের দাবি যুক্তরাষ্ট্রের 

আন্তর্জাতিক ডেস্ক
২৫ জানুয়ারি ২০২৫, ১৬:০০আপডেট : ২৫ জানুয়ারি ২০২৫, ১৬:২০

গালফ অব মেক্সিকোর নাম আনুষ্ঠানিকভাবে পরিবর্তন করা হয়েছে বলে দাবি করছে মার্কিন স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এছাড়া আলাস্কার সর্বোচ্চ পর্বত ডেনালির নাম পরিবর্তন করে মাউন্ট ক্যাককিনলি রাখা হয়েছে। শুক্রবার (২৪ জানুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রকাশিত এক বিবৃতিতে এসব দাবি করা হয়। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, প্রেসিডেন্টের আদেশ অনুসারে, গালফ অব মেক্সিকো এখন থেকে আনুষ্ঠানিকভাবে গালফ অব আমেরিকা নামে পরিচিত হবে। আর উত্তর আমেরিকার সর্বোচ্চ চূড়ার নাম হবে মাউন্ট ম্যাককিনলি।

সোমবার দায়িত্ব গ্রহণ করেই নির্বাহী আদেশ জারির ঝড় তোলেন ট্রাম্প। নির্বাচনি অঙ্গীকার অনুযায়ী নাম পরিবর্তনের আদেশ দিয়ে প্রায় কোনও কালক্ষেপণ করেননি তিনি।

সাবেক মার্কিন প্রেসিডেন্ট উইলিয়াম ম্যাককিনলির সম্মানে আলাস্কার সর্বোচ্চ পর্বত আগে মাউন্ট ম্যাককিনলি নামেই পরিচিত ছিল। তবে অঙ্গরাজ্যটির অনুরোধক্রমে ১৯৭৫ সালে এর নাম পরিবর্তন করে রাখা হয় ডেনালি। আদিবাসী কোইয়ুকোন ভাষায় এর অর্থ 'দীর্ঘ'।

মন্ত্রণালয় আরও বলেছে, এসব পরিবর্তনের মাধ্যমে যুক্তরাষ্ট্রের অসাধারণ ঐতিহ্য সংরক্ষণে রাষ্ট্রের অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হলো। দেশের ভবিষ্যৎ প্রজন্ম যেন মার্কিনদের বীরত্বগাঁথা ও ঐতিহ্যে অবগাহন করতে পারে, আমরা তা নিশ্চিত করছি।

সোমবার নিজের অভিষেক বক্তব্যে ট্রাম্প বলেছেন, প্রেসিডেন্ট ম্যাককিনলি ছিলেন একজন সহজাত ব্যবসায়িক বুদ্ধিসম্পন্ন ব্যক্তি। শুল্ক আরোপ ও বুদ্ধিমত্তা ব্যবহার করে তিনি যুক্তরাষ্ট্রকে সমৃদ্ধ করে তোলেন।

রিপাবলিকান সদস্য ম্যাককিনলি ১৮৯৭ থেকে ১৯০১ পর্যন্ত হোয়াইট হাউজের মসনদে ছিলেন। যুক্তরাষ্ট্রের সম্প্রসারণবাদী যুগে তিনি দেশটিকে নেতৃত্ব দিয়েছেন। তার আমলেই হাওয়াই, গুয়াম ও পুয়ের্তা রিকো মার্কিন প্রশাসনের কুক্ষিগত হয়। হাওয়াই পরবর্তী সময়ে মার্কিন অঙ্গরাজ্যে পরিণত হয়।

নাম বদলের বিষয়ে আপত্তি জানিয়ে এর আগে মেক্সিকোর তরফ থেকে বলা হয়, গালফ অব মেক্সিকো নামটি আন্তর্জাতিকভাবে পরিচিত। নৌ চলাচলের জন্য বিগত কয়েক শতাব্দী ধরে এই নামই ব্যবহৃত হয়ে আসছে।

ট্রাম্পের নাম পরিবর্তনের দাবির জবাবে চলতি মাসের শুরুর দিকে মেক্সিকান প্রেসিডেন্ট ক্লডিয়া শেইনবম খোঁচা দিয়ে বলেছিলেন, যুক্তরাষ্ট্রসহ পুরো উত্তর আমেরিকা বরং মেক্সিকান আমেরিকা রাখা হোক। উল্লেখ্য, ঐতিহাসিকভাবে ওই অঞ্চলটি মেক্সিকান আমেরিকা নামেই পরিচিত ছিল।  

/এসকে/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম