ফিলিস্তিনিদের উচ্ছেদ প্রস্তাবে বিরোধিতা করে আরব দেশগুলোর চিঠি 

আন্তর্জাতিক ডেস্ক
০৪ ফেব্রুয়ারি ২০২৫, ১২:০৩আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ১২:০৩

গাজা থেকে ফিলিস্তিনিদের উচ্ছেদ করা সংক্রান্ত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনা নিয়ে আনুষ্ঠানিকভাবে প্রতিক্রিয়া জানিয়েছে আরব দেশগুলো। সোমবার (৩ জানুয়ারি)  মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওকে দেওয়া এক চিঠিতে যৌথভাবে প্রতিবাদ জানিয়েছেন পাঁচ আরব দেশের পররাষ্ট্রমন্ত্রী এবং এক জ্যেষ্ঠ ফিলিস্তিনি কর্মকর্তা। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

ওই চিঠিতে বলা হয়েছে, গাজার পুনর্গঠনে ফিলিস্তিনিদের প্রত্যক্ষ অংশগ্রহণে থাকতে হবে। ফিলিস্তিনিরা নিজের ভূমিতেই থেকে তা পুনরুদ্ধারে সহযোগিতা করবে।

মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসের প্রতিবেদনে জানানো হয়েছে, সপ্তাহান্তে কায়রোতে আয়োজিত এক বৈঠকে উপস্থিত হয়েছিলেন জর্ডান, সৌদি আরব, মিসর, কাতার ও সংযুক্ত আরব আমিরাতের সর্বোচ্চ কূটনীতিবিদ এবং ফিলিস্তিনি প্রেসিডেনশিয়াল উপদেষ্টা হুসেইন আল-শেখ। এখান থেকেই রুবিওর কাছে ওই চিঠি পাঠানো হয়। চিঠিতে তারা ছয়জনই স্বাক্ষর করেছেন।

ওই চিঠিতে আরও বলা হয়, আন্তর্জাতিক সম্প্রদায়ের সমর্থনে পুরো পুনর্গঠন প্রক্রিয়ায় নিজস্ব সিদ্ধান্ত গ্রহণে তাদের সম্পূর্ণ অধিকার থাকা উচিত। তাদের আত্মনিয়ন্ত্রণের অধিকার থেকে বঞ্চিত করা যাবে না।

জানুয়ারির ২৫ তারিখে অকস্মাৎ ফিলিস্তিনিদের স্থানান্তর সংক্রান্ত প্রস্তাব আনেন ট্রাম্প। তিনি পরামর্শ দেন, জর্ডান ও মিসরের উচিত ফিলিস্তিনিদের জায়গা দেওয়া। এই ব্যবস্থা স্বল্পস্থায়ী বা দীর্ঘস্থায়ী, যেকোনও রকম হতে পারে বলে জানান মার্কিন প্রেসিডেন্ট।

ট্রাম্পের পরামর্শে স্থায়ীভাবে জন্মভূমি হারানোর শঙ্কা জেঁকে বসেছে ফিলিস্তিনিদের মনে। সমালোচকরা বলছেন, তার এই প্রস্তাব জাতিগত নিধনের সমতুল্য।

প্রথম থেকেই ফিলিস্তিনিদের দায়িত্ব নিতে বলা জর্ডান ও মিসরের পাশাপাশি অন্যান্য আরব দেশও মার্কিন প্রস্তাবের বিরোধিতা করে আসছে। 

 

/এসকে/
সম্পর্কিত
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী