পাকিস্তানি ড্রোন হামলা প্রতিহতের দাবি ভারতীয় সেনাবাহিনীর

আন্তর্জাতিক ডেস্ক
০৯ মে ২০২৫, ০৯:৫৯আপডেট : ০৯ মে ২০২৫, ০৯:৫৯

ভারতের পশ্চিমাঞ্চল জুড়ে ড্রোন এবং অন্যান্য অস্ত্রশস্ত্র দিয়ে পাকিস্তানের সশস্ত্রবাহিনী হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছে দেশটির সেনাবাহিনী। তাদের দাবি, বৃহস্পতিবার (৮ মে) মাঝরাতের আগে শুরু করে ১২টার পরও এই হামলা অব্যাহত থাকে, যা পুরোপুরি প্রতিহত করেছে ভারতীয় সেনাবাহিনী। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ভারতীয় সেনাবাহিনীর অভিযোগ, মাঝরাতে ভারতের পশ্চিমাঞ্চল জুড়ে ড্রোন ও অন্যান্য অস্ত্র নিয়ে একাধিক হামলা চালিয়েছে পাকিস্তানি বাহিনী। এছাড়া, তারা নিয়ন্ত্রণরেখায় একাধিক যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘন করেছে।

ড্রোন হামলাগুলো পুরোপুরি ঠেকানো গেছে বলে ওই পোস্টে দাবি করা হয়।

সেনা কর্মকর্তাদের বরাতে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি দাবি করেছে, অন্তত অর্ধশত পাকিস্তানি ড্রোন ভূপাতিত করা হয়েছে।

এর আগে ভিন্ন এক বক্তব্যে সেনাবাহিনী দাবি করেছিল, জম্মু, পাঠানকোট এবং উধামপুরের সেনা স্টেশন লক্ষ্য করে হামলা চালিয়েছে পাকিস্তান, যা খুব মসৃণভাবে প্রতিহত করা গেছে।

এই সাম্প্রতিক উত্তেজনার সূত্রপাত কাশ্মীরের পহেলগামে পর্যটকদের ওপর জঙ্গি হামলার পর। ওই হামলায়  ২৬ জন নিহত হন। এর প্রতিক্রিয়ায় ভারত ‘অপারেশন সিঁদুর’ পাকিস্তান ও পাকিস্তান অধিকৃত কাশ্মীরে জঙ্গি ঘাঁটিতে নির্ভুল হামলা চালায়। যদিও ভারত তা ‘নিয়ন্ত্রিত ও সুনির্দিষ্ট’ হামলা বলে উল্লেখ করেছে।

/এসকে/
সম্পর্কিত
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
সর্বশেষ খবর
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি