ফেডারেল অনুদান বন্ধে ট্রাম্পের নির্দেশনায় স্থগিতাদেশের মেয়াদ বৃদ্ধি

আন্তর্জাতিক ডেস্ক
০৪ ফেব্রুয়ারি ২০২৫, ১৩:০৬আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ১৩:০৬

যুক্তরাষ্ট্রের ফেডারেল ঋণ, অনুদান এবং অন্যান্য আর্থিক সহায়তা বন্ধে ট্রাম্পের পরিকল্পনার ওপর স্থগিতাদেশের মেয়াদ বৃদ্ধি করা হয়েছে। কংগ্রেসের সাংবিধানিক অধিকার অনুযায়ী ব্যয়ের কর্তৃত্বের উপর অবাঞ্ছিত হস্তক্ষেপ হতে পারে বলে উল্লেখ করে সোমবার (৩ ফেব্রুয়ারি) এই আদেশ দিয়েছেন মার্কিন বিচারক লোরেন আলিখান। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

তিনি জানিয়েছেন, হোয়াইট হাউজের বাজেট কার্যালয় গত সপ্তাহে অর্থায়ন স্থগিত সংক্রান্ত একটি স্মারক দিয়েছে। তাদের পরিকল্পনা বাস্তবায়িত হলে সরকারি অর্থায়নের ওপর নির্ভরশীল সংস্থাগুলো তাদের কাজ চালিয়ে নিতে ব্যর্থ হতে পারে। এতে সাধারণ মানুষ বিভিন্ন পরিষেবা থেকে বঞ্চিত হওয়ার ঝুঁকিতে পড়তে পারে।

একাধিক অধিকার সংগঠনের আবেদনের প্রেক্ষাপটে এই সিদ্ধান্ত দিয়েছে আদালত। ফলে ট্রাম্প প্রশাসনের নীতিটি এখন দুইটি অস্থায়ী স্থগিতাদেশের আওতায় পড়েছে। এর আগে, ২২টি অঙ্গরাজ্য এবং ওয়াশিংটন ডিসির অ্যাটর্নি জেনারেলদের অনুরোধে রোড আইল্যান্ডের এক ফেডারেল বিচারক শুক্রবার একই ধরনের আদেশ দিয়েছিলেন।

বিচারক আলীখান অনুদান বন্ধের পরিকল্পনা বাস্তবায়ন থেকে সাময়িকভাবে বিরত রাখার জন্য সংক্ষিপ্ত প্রশাসনিক স্থগিতাদেশ জারি করেছিলেন আলিখান।

এদিকে, হোয়াইট হাউজের পক্ষ থেকে দাবি করা হয়েছে, অবৈধ অভিবাসন, জলবায়ু পরিবর্তনসহ বিভিন্ন ইস্যুতে প্রেসিডেন্টের নির্বাহী আদেশের সঙ্গে সামঞ্জস্য বজায় রাখতে অর্থায়ন স্থগিত রাখার প্রয়োজন ছিল।

বিচারক আলীখানের সামনে যুক্তি উপস্থাপন করে বিচার বিভাগের আইনজীবী ড্যানিয়েল শোয়াই বলেন, নির্বাহী আদেশের মাধ্যমে অর্থায়নের অগ্রাধিকার নির্ধারণের ক্ষমতা রাখেন প্রেসিডেন্ট ট্রাম্প। তিনি বলেছেন, প্রেসিডেন্ট তার অধীন সংস্থাগুলোকে নির্দেশ দিতে এবং তাদের কার্যক্রম তদারকি করার অধিকার রাখেন।

আপাতত বিচারক আলিখানের স্থগিতাদেশ বহাল থাকবে। এরমধ্যে তিনি সিদ্ধান্ত নেবেন, এই আদেশ স্থায়ীকরণের প্রয়োজন আছে কিনা।

ট্রাম্প প্রশাসনের সিদ্ধান্তের পক্ষে লড়াই করা আইনজীবীরা এই বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন। 

/এসকে/
সম্পর্কিত
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম