রাশিয়ায় অপহৃত ১২ শিশুকে ফিরিয়ে এনেছে ইউক্রেন

আন্তর্জাতিক ডেস্ক
০৪ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:৩৬আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:৩৬

রাশিয়া কর্তৃক অপহৃত শিশুদের মধ্যে ১২ জনকে ফিরিয়ে এনেছে ইউক্রেন। সোমবার (৩ ফেব্রুয়ারি) গভীর রাতে এই দাবি করেছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির চিফ অব স্টাফ আন্দ্রিই ইয়েরমাক। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে তিনি জানিয়েছেন, যুদ্ধ শুরুর পর ইউক্রেন থেকে জোরপূর্বক ধরে নিয়ে যাওয়া শিশুদের রাশিয়ার কবজা থেকে ছাড়িয়ে আনতে কর্মসূচি শুরু করেছিলেন প্রেসিডেন্ট জেলেনস্কি। এ কারণেই ১২ শিশুকে উদ্ধার করা গেছে।

ইয়েরমাক বলেছেন, ফিরিয়ে আনা শিশুদের মধ্যে রয়েছে আট ও ১৬ বছর বয়সী দুই মেয়ে শিশু আর ১৭ বছর বয়সী এক টিনএজার, যাকে রুশ সেনাবাহিনীতে যোগদানের জন্য তলব করা হয়েছিল। 
ইউক্রেনের বক্তব্যের প্রেক্ষাপটে তাৎক্ষণিক কোনও প্রতিক্রিয়া জানায়নি রাশিয়া। রাশিয়ার শিশু অধিকার কমিশনারের কার্যালয়ে যোগাযোগ করে রয়টার্স কোনও সাড়া পায়নি।

২০২২ সালে ইউক্রেনের বিরুদ্ধে মস্কোর সর্বাত্মক সামরিক অভিযান শুরু হওয়ার পর থেকে একাধিকবার শিশুদের বিনিময় করেছে দুদেশ। পরবর্তী সময়ে ফিরিয়ে আনা শিশুদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

ইউক্রেনের দাবি, যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত ১৯ হাজার ৫০০ এর বেশি শিশুকে তাদের পরিবার বা অভিভাবকের অনুমতি ছাড়া জোরপূর্বক রাশিয়া বা রুশ অধিকৃত অঞ্চলে ধরে নিয়ে যাওয়া হয়। জাতিসংঘের সংজ্ঞা অনুযায়ী যুদ্ধকালীন এসব অপহরণ গণহত্যা শ্রেণিতে পড়ে বলে অভিযোগ করে আসছে কিয়েভ।

এর জবাবে ক্রেমলিন দাবি করেছে, যুদ্ধপ্রবণ এলাকা থেকে নিরাপদ স্থানে শিশুদের সরিয়ে নিয়েছে তারা। ইচ্ছার বিরুদ্ধে কাউকে নিয়ে যাওয়া হয়নি।

ইউক্রেনের পুনর্মিলন মন্ত্রণালয় থেকে প্রকাশিত তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত ৩৮৮ জন শিশুকে ফিরিয়ে আনতে সক্ষম হয়েছে কিয়েভ।

উল্লেখ্য, ২০২৩ সালের মার্চে, ইউক্রেনীয় শিশুদের অপহরণে সংশ্লিষ্টতা থাকার অভিযোগে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও দেশটির শিশু বিষয়ক কমিশনার মারিয়া লভোভা-বেলোভার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছিল আন্তর্জাতিক অপরাধ আদালত। তাদের এই সিদ্ধান্তকে 'অপমানজনক ও অগ্রহণযোগ্য' আখ্যায়িত করে প্রত্যাখান করেছিল ক্রেমলিন।   

/এসকে/
সম্পর্কিত
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
সর্বশেষ খবর
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি