ফিলিস্তিনিদের উচ্ছেদ ও গাজায় মার্কিন আধিপত্য বিস্তার করতে চান ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক
০৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:৪৬আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:১০

ইসরায়েল-ফিলিস্তিন ইস্যুতে কয়েক দশকের মার্কিন নীতি সমূলে উৎপাটন করতে চলেছেন ৪৭তম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকার অধিবাসীদের অন্যত্র সরিয়ে নিয়ে সেখানে মার্কিন অধিকার প্রতিষ্ঠার পরিকল্পনার কথা প্রকাশ করেছেন তিনি। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেছেন, গাজা উপত্যকার দখল নেবে যুক্তরাষ্ট্র। আমরা এখানে কিছু কাজও করব। আমরা এর দখল নিয়ে অবিস্ফোরিত বোমা এবং অন্যান্য অস্ত্র অকেজো করার দায়িত্ব গ্রহণ করব।

যুক্তরাষ্ট্রে সফররত ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে আয়োজিত যৌথ সংবাদ সম্মেলনে এই আকস্মিক ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। অবশ্য পরিকল্পনার বিস্তারিত নিয়ে কিছু বলেননি তিনি।

সাংবাদিকদের উদ্দেশে তিনি আরও বলেছেন, প্রয়োজন হলে আমরা অবশ্যই এটা করব। ওই ভূখণ্ডের আমরা উন্নয়ন ঘটাবো এবং লাখ লাখ চাকরি তৈরি করব। এই কাজে পুরো মধ্যপ্রাচ্যই এতে একসময় গর্ব অনুভব করবে।

গাজার অধিবাসীদের উচ্ছেদ করা হলে ওই উপত্যকায় কারা থাকবে, এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেছেন, এটি বৈশ্বিক সম্প্রদায়ের বাসভূমি হবে।

তার পরিকল্পনার প্রশংসা করে নেতানিয়াহু বলেছেন, প্রচলিত ধারার বাইরে গিয়ে চিন্তাভাবনা করছেন ট্রাম্প। তিনি প্রয়োজনে প্রথা ভাঙার সাহস রাখেন।

তবে বিশেষজ্ঞরা বলছেন, ভবিষ্যৎ আলোচনার সীমানা নির্ধারণের জন্য ট্রাম্প অনেক ক্ষেত্রে চরম অবস্থান গ্রহণ করেন। প্রথম মেয়াদেও বিভিন্ন পররাষ্ট্রনীতি ইস্যুতে বাগাড়ম্বরপূর্ণ ঘোষণা দিয়েছিলেন ট্রাম্প, যার বেশিরভাগই বাস্তবায়িত হয়নি। 

/এসকে/
সম্পর্কিত
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বশেষ খবর
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম