বিক্ষোভকারীর কলার টেনে ধরলেন ট্রাম্পের ক্যাম্পেইন ম্যানেজার!

বিদেশ ডেস্ক
২০ মার্চ ২০১৬, ১৪:১৪আপডেট : ২০ মার্চ ২০১৬, ১৪:১৪
image

ট্রাম্পের সমাবেশে এক ব্যক্তির শার্টের কলার টেনে ধরা হয় শনিবার আরিজোনা অঙ্গরাজ্যের টাকসনে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থিতা প্রত্যাশী ডোনাল্ড ট্রাম্পের সমাবেশ আবারও বিক্ষোভের কবলে পড়েছে। বিক্ষোভকালে ট্রাম্পের ক্যাম্পেইন ম্যানেজার (প্রচারণা ব্যবস্থাপক) লেওয়ানদৌস্কির বিরুদ্ধে এক বিক্ষোভকারীর শার্টের কলার টেনে ধরার অভিযোগ উঠেছে। ফ্লোরিডায় এক সংবাদ সম্মেলনে এক সংবাদকর্মীকে নির্যাতনের অভিযোগ ওঠার ১১দিন পরই আবারও বিতর্কের মুখে পড়ে বিপাকে পড়েছেন লেওয়ানদৌস্কি। এরইমধ্যে অনলাইনে কলার টেনে ধরার ভিডিও ছড়িয়ে পড়েছে। তবে ট্রাম্পের প্রচারণাবিষয়ক মুখপাত্র হোপ হিকস ঘটনাটি অস্বীকার করে বলেছেন, লেওয়ানদৌস্কি ওই ব্যক্তির কলার চেপে ধরেননি, তার পাশের ব্যক্তি এ কাজ করেছেন।
সাম্প্রতিক সময়ে ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনি সমাবেশগুলো বিরোধীদের বিক্ষোভে মুখর হয়ে উঠছে। বিভিন্ন সময়ে সহিংসতার ঘটনাও ঘটছে। এরই ধারাবাহিকতায় শনিবার আরিজোনা অঙ্গরাজ্যের টাকসনে অনুষ্ঠিত সমাবেশটিও বিক্ষোভের কবলে পড়ে।
ভিডিওতে দেখা যায়, টাকসনের নির্বাচনি সমাবেশ চলার সময় এক বিক্ষোভকারী কালো কোট পরিহিত লেওয়ানদৌস্কি ও আরেক ব্যক্তির সঙ্গে উত্তেজিত স্বরে কথা বলছেন। তখনই একটি হাত বিক্ষোভকারীর কলার চেপে ধরে।
ট্রাম্পের সমাবেশের বিরোধিতা করে বিক্ষোভ

সিবিএস নিউজের রিপোর্টার জ্যাকেলিন অ্যালেমানির দাবি, যে ব্যক্তি কলার চেপেছেন তার নাম কোরে লেওয়ানদৌস্কি। কারণ, যে ব্যক্তির হাতটি কলার চেপে ধরেছিল তার কোটের রং আর লেওয়ানদৌস্কির কোটের রং একই।

তবে ট্রাম্পের প্রচারণাবিষয়ক কর্তৃপক্ষের দাবি, সেটি লেওয়ানদৌস্কির হাত ছিল না, বরং তা তার বাম পাশে দাঁড়িয়ে থাকা ব্যক্তির হাত। প্রচারণা মুখপাত্রের এক বিবৃতিতে দাবি করা হয়, ‘ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছে বিক্ষোভকারী যে লোকটির সঙ্গে চিৎকার করে প্রতিক্রিয়া জানাচ্ছেন তিনি লেওয়ানদৌস্কি নন। ট্রাম্প তার সমাবেশে সহিংসতাকে প্রশ্রয় দেন না।’

সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম