পশ্চিমবঙ্গে আবারও ৪ বাংলাদেশি গ্রেফতার

রক্তিম দাশ, কলকাতা
০৯ ফেব্রুয়ারি ২০২৫, ২০:৩৫আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ২০:৩৫

ভারতের পশ্চিমবঙ্গে পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন চার বাংলাদেশি ও এক ভারতীয়। তাদের বিরুদ্ধে অবৈধভাবে ভারত সীমান্তে প্রবেশের অভিযোগ রয়েছে।

পুলিশের বিবৃতিতে জানা গেছে, আটককৃত বাংলাদেশিরা হলেন জসিম উদ্দিন, বাহারুল শেখ, কুদ্দুস সরদার ও আকলিমা সরদার। আর ভারতীয় দালালের নাম রাজীব বিশ্বাস।

পুলিশের দাবি, গোপন সূত্রে খবর পেয়ে নদীয়ার হাঁসখালি এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করে স্থানীয় পুলিশ। আটককৃতদের রবিবার (৯ ফেব্রুয়ারি) রানাঘাট আদালতে পাঠানো হয়।

পুলিশ সূত্রে জানা যায়, অনুপ্রবেশকারীরা বেশ কয়েক মাস আগেই ভারতে এসেছিল। ভারতীয় দালালের মারফত আবারও বাংলাদেশের ফিরে যাওয়ার পরিকল্পনা ছিল তাদের। তাদের ভারতে আসার কারণ জানতে তদন্ত করছে পুলিশ।

ভারতে অনুপ্রবেশকারীদের ধরতে সম্প্রতি অধিক তৎপরতা দেখাচ্ছে রানাঘাট পুলিশ। গত কয়েক মাসে অনেকেই পুলিশের কাছে ধরা পড়েছে। অনুপ্রবেশকারীদের পাশাপাশি দালালদেরও গ্রেফতার করতে সক্ষম হয়েছে পুলিশ।

/এসকে/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম