শনিবারের মধ্যে সব ইসরায়েলি জিম্মিকে মুক্তি না দিলে নরক ভেঙে পড়বে: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক
১১ ফেব্রুয়ারি ২০২৫, ১০:০৫আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২৫, ১০:০৫

ইসরায়েলি সব জিম্মির মুক্তির জন্য হামাসকে সময়সীমা বেঁধে দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী শনিবারের মধ্যে সব জিম্মিকে ছেড়ে দেওয়া না হলে গাজায় যুদ্ধবিরতি চুক্তি স্থগিতের প্রস্তাব করবেন বলে সোমবার (১০ ফেব্রুয়ারি) এক বক্তব্যে জানিয়েছেন তিনি। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেছেন, সব ইসরায়েলি জিম্মিকে ছেড়ে দেওয়ার জন্য আমি সময় বেঁধে দিচ্ছি। আগামী শনিবার দুপুর ১২টা। আমি মনে করি সময়টা যুক্তিসংগত। এই সময়ের মধ্যে সব জিম্মি ফিরে না এলে ওপর নরক ভেঙে পড়বে।

তিনি আরও বলেন, দুই, তিন, চারজন করে মুক্তি দিলে হবে না। আমার বিশ্বাস, জিম্মিদের অনেকেই ইতোমধ্যে মারা গেছেন। তবে বাকিদের একসঙ্গে ছেড়ে দিতে হবে। নইলে এই যুদ্ধবিরতি চুক্তি বহাল রাখার আমি কোনও প্রয়োজন দেখি না।

অবশ্য এই বক্তব্য কেবলই নিজের অভিমত বলে মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, আমি কেবল নিজ দায়িত্বে কথা বলছি। ইসরায়েল চাইলে আমার প্রস্তাবে উনিশ বিশ করতে পারে। তবে আমি মনে করি, শনিবার দুপুর ১২টার মধ্যে জিম্মিদের মুক্তি দেওয়া না হলে নরক ভেঙে পড়ার জন্য সবার প্রস্তুত থাকা উচিত।

এর আগে, ফিলিস্তিনিদের উচ্ছেদ করে গাজা দখলের পরিকল্পনার কথা প্রকাশ করে বিশ্বব্যাপী আলোড়ন তুলেছেন ট্রাম্প। তার দাবি, গাজা থেকে ফিলিস্তিনিদের সরিয়ে মিসর ও জর্ডানে পুনর্বাসন করা উচিত। তার এই প্রস্তাবের কঠোর সমালোচনা করে তা প্রত্যাখান করেছে আরব দেশগুলো।

এই প্রসঙ্গে ট্রাম্প বলেছেন, ফিলিস্তিনিদের গাজা থেকে সরিয়ে পুনর্বাসন প্রস্তাবে সম্মত না হলে জর্ডান ও মিসরের জন্য বরাদ্দ সহায়তা আটকে দেওয়ার কথা ভাবছেন তিনি। 

/এসকে/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম