ডোনাল্ড লু’র স্থলাভিষিক্ত হচ্ছেন ভারতীয় বংশোদ্ভূত পল কাপুর

বাংলা ট্রিবিউন ডেস্ক
১৪ ফেব্রুয়ারি ২০২৫, ০১:১০আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ০১:১০

যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক নতুন সহকারী পররাষ্ট্রমন্ত্রী হতে যাচ্ছেন ভারতীয় বংশোদ্ভূত পল কাপুর। তিনি ডোনাল্ড লুর স্থলাভিষিক্ত হবেন।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিরাপত্তা বিশেষজ্ঞ পল কাপুরকে এ পদে মনোনয়ন দিয়েছেন। বুধবার (১২ ফেব্রুয়ারি) হোয়াইট হাউজের পক্ষ থেকে সিনেটে তার নাম পাঠানো হয়। সিনেটের চূড়ান্ত অনুমোদনের পর তিনি ওই পদে যোগ দেবেন। ডোনাল্ড লুর মেয়াদ শেষ হয়েছে গত ১৭ জানুয়ারি।

পল কাপুরের দক্ষিণ এশিয়ার নিরাপত্তা ও পারমাণবিক নীতি বিষয়ে বিস্তৃত গবেষণা রয়েছে। বর্তমানে তিনি ইউএস নেভাল পোস্ট গ্র্যাজুয়েট স্কুলের জাতীয় নিরাপত্তা বিভাগের অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করছেন।

২০২০-২০২১ সালে পল কাপুর যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের পলিসি প্ল্যানিং বিভাগে কাজ করেছেন। যেখানে ইন্দো-প্যাসিফিক নিরাপত্তা ও যুক্তরাষ্ট্র-ভারত সম্পর্ক বিষয়ক কৌশল প্রণয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি।

মার্কিন পররাষ্ট্র দফতরের দক্ষিণ ও মধ্য এশিয়া বিভাগ যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশ, আফগানিস্তান, ভুটান, ভারত, কাজাখস্তান, কিরগিজস্তান, মালদ্বীপ, নেপাল, পাকিস্তান, শ্রীলঙ্কা, তাজিকিস্তান, তুর্কমেনিস্তান ও উজবেকিস্তানের সঙ্গে সম্পর্কের দেখভাল করে থাকে। পল কাপুর সেই দায়িত্বই পালন করবেন।

 

/ইউআই/আরআইজে/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম