ট্রাম্পের ছাঁটাই অভিযানে চাকরি হারিয়েছেন প্রায় ১০ হাজার মার্কিনি

আন্তর্জাতিক ডেস্ক
১৫ ফেব্রুয়ারি ২০২৫, ২৩:৩১আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২৫, ২৩:৩১

মার্কিন প্রশাসনে লোক ছাঁটাই অভিযান চলমান আছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার উপদেষ্টা ইলন মাস্কের নেতৃত্বে শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) পর্যন্ত সাড়ে নয় হাজারের বেশি কর্মীকে ছাঁটাই করা হয়েছে। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

স্বরাষ্ট্র, জ্বালানি, কৃষি, স্বাস্থ্য ও মানবসেবা বিভাগে এই ছাঁটাই কার্যক্রম চালানো হয়েছে। মূলত চাকরির এক বছর হয়নি এমন কর্মীরাই সবচেয়ে বেশি ছাঁটাই হয়েছেন। কারণ তাদের চাকরি নিরাপত্তা তুলনামূলকভাবে কম থাকে।

হোয়াইট হাউজের কর্মকর্তাদের বরাতে রয়টার্সসহ একাধিক প্রভাবশালী মার্কিন সংবাদমাধ্যমে জানানো হয়েছে, ইতোমধ্যে ট্রাম্পের স্বেচ্ছা অবসর গ্রহণ প্রস্তাবে সম্মত হওয়া প্রায় ৭৫ হাজার কর্মীর পাশাপাশি উল্লিখিত ১০ হাজারের মতো ব্যক্তি ছাঁটাই হয়েছেন। দেশটিতে প্রায় ২৩ লাখ সরকারি কর্মী রয়েছেন। ফলে। প্রায় তিন শতাংশ কর্মী ইতোমধ্যে কমিয়ে ফেলা হয়েছে।

ট্রাম্পের অভিযোগ, সরকারে কর্মী সংখ্যা অতিরিক্ত হয়ে গেছে। ফলে অর্থ অপচয় আর জালিয়াতি বেশি হচ্ছে। সরকার প্রায় ৩৬ ট্রিলিয়ন ডলার ঋণের নিচে চাপা পড়ে আছে এবং গত বছর এক দশমিক আট ট্রিলিয়ন ডলার ঘাটতিতে পড়েছে। এসব কিছু সংস্কার করা প্রয়োজন।

কংগ্রেসে সংখ্যাগরিষ্ঠ রিপাবলিকান ট্রাম্পের উদ্যোগকে সমর্থন করছেন। তবে, ডেমোক্র্যাটদের অভিযোগ, কংগ্রেসের সাংবিধানিক অর্থ ব্যবস্থাপনা কর্তৃত্বকে উপেক্ষা করছেন প্রেসিডেন্ট।

ট্রাম্প ও মাস্কের ব্যাপক ছাঁটাই অভিযানের পাশাপাশি, সরকারি কর্মীদের চাকরির নিরাপত্তা নীতিতে পরিবর্তন আনার চেষ্টা চলছে। তারা বিদেশি সহায়তা কার্যক্রমে স্থগিতাদেশ দিয়েছেন এবং ইউএসএইড ও গ্রাহক আর্থিক সুরক্ষা ব্যুরোর মতো সংস্থাগুলো প্রায় সম্পূর্ণভাবে বন্ধ করার পরিকল্পনা করছেন।

ছাঁটাই প্রক্রিয়া সম্পর্কে অবগত কয়েকজন রয়টার্সকে জানিয়েছেন, ইউএস সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন এবং ন্যাশনাল ইনস্টিটিউটস অব হেলথের প্রায় অর্ধেক শিক্ষানবিস কর্মী চাকরি হারাতে যাচ্ছেন।

অন্যদিকে, বরাদ্দ হ্রাস বা বাতিলের প্রভাব পড়েছে ফলে জরুরি সেবাগুলোর ওপরও। লস অ্যাঞ্জেলেসে বিধ্বংসী দাবানলের এক মাস পরই বন পরিষ্কারের কাজ স্থগিত করা হয়েছে।

মাস্কের ‘ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিশিয়েন্সি’ বা ডোজে পরিচালনার পদ্ধতি নিয়ে সমালোচনা করছেন অনেকে। সমালোচকদের অভিযোগ, এই ছাঁটাইয়ে অর্থ সাশ্রয়ের পরিবর্তে আদর্শগত উদ্দেশ্যই প্রাধান্য পাচ্ছে।

তবে মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেনট সব সমালোচনা উড়িয়ে দিয়ে বলেন, তারা বিভিন্ন সংস্থায় গিয়ে অডিট করছে।

মাস্কের এই অভিযান মূলত তরুণ প্রকৌশলীদের দ্বারা পরিচালিত হচ্ছে, যাদের সরকারি কাজ করার অভিজ্ঞতা নেই। বিশেষজ্ঞরা বলছেন, ছাঁটাইয়ের এই সিদ্ধান্তগুলো অর্থনৈতিক বিশ্লেষণের তুলনায় রাজনৈতিক দর্শন দ্বারা বেশি প্রভাবিত।

/এসকে/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম