মধ্যপ্রাচ্যের প্রথম সফরে ইসরায়েল গেলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক
১৬ ফেব্রুয়ারি ২০২৫, ১৬:৪৭আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ১৬:৪৭

মধ্যপ্রাচ্যে প্রথমবার রাষ্ট্রীয় সফরে গেলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। ট্রাম্পের তরফ থেকে ফিলিস্তিনিদের গাজা থেকে উৎখাতের প্রস্তাবের পর শনিবার (১৫ ফেব্রুয়ারি) ইসরায়েল পৌঁছালেন তিনি। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে জানানো হয়েছে, এই সফরে হামাসের হামলার ফলাফল, গাজার বর্তমান অবস্থা এবং ট্রাম্পের প্রস্তাবের আঞ্চলিক প্রভাব নিয়ে আলোচনা করবেন রবিও।

গত ২৫ জানুয়ারি এক বিস্ফোরক প্রস্তাবে ট্রাম্প বলেন, ফিলিস্তিনিদের গাজা থেকে উচ্ছেদ করে জর্ডান ও মিসরে পুনর্বাসন করা উচিত। তার এই প্রস্তাব আম্মান ও কায়রোর তীব্র সমালোচনার শিকার হয়।  

এরই ধারবাহিকতায় ৪ ফেব্রুয়ারি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে সাক্ষাতের পর ট্রাম্প গাজা দখলের প্রস্তাব করেন। তিনি বলেন, প্রায় ২৩ লাখ ফিলিস্তিনিকে পুনর্বাসন করে গাজার দখল নেওয়ার কথা বিবেচনা করছে যুক্তরাষ্ট্র।

তার প্রশাসনের অন্য কর্মকর্তারা এই উচ্ছেদ পরিকল্পনা স্বল্প সময়ের জন্য কার্যকর হবে বলে দাবি করলেও, ১০ ফেব্রুয়ারি আরেক বক্তব্যে মার্কিন প্রেসিডেন্ট বলেন, তার পরিকল্পনা অনুযায়ী অদূর ভবিষ্যতে ফিলিস্তিনিদের গাজায় ফেরার সুযোগ থাকবে না।

মার্কিন প্রেসিডেন্টের মন্তব্যে স্বাভাবিকভাবেই ব্যাপক আলোড়ন ওঠে বিশ্বজুড়ে। বিশেষত, দীর্ঘদিন ধরেই জন্মভূমির অধিকার স্থায়ীভাবে হারানোর আশঙ্কায় থাকা ফিলিস্তিনিরা এর তীব্র প্রতিবাদ জানায়।

এদিকে, ট্রাম্পের প্রস্তাবের বিকল্প তৈরির জন্য সৌদি আরবের নেতৃত্বে কাজ করছে আরব বিশ্ব। তাদের দাবি, ফিলিস্তিনিদের উচ্ছেদ না করেই আঞ্চলিক শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠা করা সম্ভব, সেটা তারা নিজেদের পরিকল্পনার মাধ্যমে প্রমাণ করে দেবেন। 

/এসকে/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম