জি২০ সম্মেলনে যোগ দিচ্ছেন না মার্কিন অর্থমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক
২০ ফেব্রুয়ারি ২০২৫, ১২:০৩আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২৫, ১২:০৩

আগামী সপ্তাহে দক্ষিণ আফ্রিকার কেপটাউনে অনুষ্ঠিত হতে যাচ্ছে জি২০ভুক্ত উন্নত দেশগুলোর অর্থমন্ত্রী ও কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরদের সম্মেলন। তবে এতে অংশগ্রহণ করবেন না বলে বুধবার (১৯ ফেব্রুয়ারি) জানিয়েছেন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে বেসেন্ট বলেছেন, সরকারি দায়িত্বের কারণে তিনি সম্মেলনে যোগ দিতে অপারগ। তবে এক জ্যেষ্ঠ কর্মকর্তা তার স্থলে সম্মেলনে উপস্থিত থাকবেন।

তিনি আরও বলেছেন, সামনে অনুষ্ঠিত হতে যাওয়া আন্তর্জাতিক আর্থিক তহবিল (ইন্টারন্যাশনাল মনাটারি ফান্ড বা আইএমএফ) এবং বিশ্বব্যাংকের সম্মেলনে অর্থমন্ত্রীদের সঙ্গে সাক্ষাতের জন্য আগ্রহ সহকারে অপেক্ষা করছেন তিনি।

জি২০ এর আর্থিক বিষয়ে যেকোনও সিদ্ধান্তে সাধারণত নেতৃত্বে থাকে যুক্তরাষ্ট্র। তাই, বিশ্বের বৃহত্তম অর্থনীতির দেশগুলোর আর্থিক খাতের প্রধানদের সম্মেলনে মার্কিন অর্থমন্ত্রীর যোগদান না করা কিছুটা বিরল ঘটনা।

নামপ্রকাশে অনিচ্ছুক এক মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, বেসেন্টের যোগদান না করার বিষয়ে জি২০ সদস্যদের অবগত করা হয়েছে। আরেক ব্যক্তি দাবি করেছেন, প্রেসিডেন্টের কিছু কাজের জন্য সফর বাতিলের সিদ্ধান্ত নিয়েছেন মার্কিন অর্থমন্ত্রী।

তবে এসব দায়িত্বের সঙ্গে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ট্রাম্পের সম্ভাব্য বৈঠকের কোনও যোগসূত্র আছে কিনা, রয়টার্স সেটা নিশ্চিত হতে পারে নি।

মঙ্গলবার আকস্মিকভাবে ট্রাম্প সাংবাদিকদের বলেন, তিনি ইউক্রেন যুদ্ধের অবসান বিষয়ে আলোচনার জন্য পুতিনের সঙ্গে চলতি মাসের শেষের দিকে বৈঠক করতে পারেন। বুধবার সকালে ক্রেমলিনের পক্ষ থেকেও একই ধাঁচের বক্তব্য দেওয়া হয়। তবে বৈঠকটি আরও পরে অনুষ্ঠিত হতে পারে বলেও জানিয়েছে তারা।

বেসেন্টের পরিকল্পনা নিয়ে মন্তব্য জানতে হোয়াইট হাউজ ও মার্কিন অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে কোনও সাড়া পায়নি রয়টার্স।

/এসকে/
সম্পর্কিত
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের