যুক্তরাজ্যে শিশুদের যৌন নির্যাতনের দায়ে ৩ বাঙালি সহোদরের কারাদণ্ড

মুনজের আহমদ চৌধুরী, লন্ডন
২২ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:৩১আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:৫০

যুক্তরাজ্যের লিডস এবং ব্যারো-ইন-ফার্নেসে একাধিক শিশুকে যৌন নির্যাতনের দায়ে তিন বাঙালি সহোদরকে বি‌ভিন্ন মেয়াদে দণ্ড দিয়েছে ব্রিটে‌নের আদালত। এসব ঘটনা ১৯৯৬ থেকে ২০১০ সালের মধ্যে সংঘটিত হয়েছিল।

দণ্ডপ্রাপ্তরা হলো, বর্তমানে ৪৯ বছর বয়সী শাহ আমরান মিয়া, যে কিনা জয় নামে পরিচিত; ৪৭ বছর বয়সী শাহ আলম মিয়া, যে আলী নামে পরিচিত; এবং ৩৮ বছর বয়সী শাহ জোমান মিয়া, যার ডাকনাম সারজ। তাদের প্রত্যেকেই অভিযোগ অস্বীকার করেছিল। তবে বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) বিচারক প্রকাশ করেন যে, সারজ তার সব অপরাধ স্বীকার করেছে।

দণ্ডপ্রাপ্তদের মধ্যে শাহ আমরান মিয়াকে সর্বনিম্ন ২০ বছর ৩৩৮ দিন মেয়াদে যাবজ্জীবন, শাহ আলম মিয়াকে ১০ বছরের কারাদণ্ড এবং চার বছরের লাইসেন্স বাতিল ও শাহ জোমান মিয়াকে সর্বনিম্ন ২১ বছর ২৩২ দিন কারাদণ্ডে দিয়েছেন আদ‌ালত। 

আদালতের উদ্ধৃতি দি‌য়ে স্কাই নিউ‌জের খব‌রে বলা হয়, ঘটনার সময় দীর্ঘদিন লিডসের একটি মসজিদে সরজ এবং জয় দুই কন‌্যা‌ শিশুকে যৌন নির্যাতন করতো। সেসময় ভুক্তভোগীরা মাত্র সাত বছর বয়সী ছিল। এরপর ২০০৮ থেকে ২০১০ সালের মধ্যে, তিন ভাই কামব্রিয়ার ব্যারোতে তাদের পরিবারের টেকওয়ে-এর ওপরে একটি ফ্ল্যাটে তরুণী এবং কয়েকজন স্কুলছাত্রীকে নির্যাতন ক‌রে। 

ব্যারিস্টার টিম ইভান্স কেসি ঘটনাগু‌লো‌কে ‘ক্লাসিক গ্রুমিং টেকনিক’ হিসেবে উল্লেখ করেছেন। তার মতে, এই তিন ভাই মিলে ব্যারোতে এমন একটি পরিবেশ তৈরি করেছিল, যেখানে তাদের প্রত্যেকে অল্পবয়সী মেয়েদের ওপর নির্যাতন করতে পারে এবং তারা একটি দল হিসেবে সহযোগিতা করেছিল।

বিচারক আনসওয়ার্থ কেসির মতে, জয় ভুক্তভোগী মেয়েদের পুলিশের কাছে যেতে বাধা দেওয়ার জন্য নির্মম আচরণ করেছিলেন এবং ভাইয়েরা স্পষ্টত অপরাধ করছিলেন।

তিন সহোদরের মধ্যে শাহ আমরান মিয়া তিন মেয়ের বিরুদ্ধে ধর্ষণসহ ১৬টি যৌন অপরাধের জন্য দোষী সাব্যস্ত হয়েছে। তার বিরুদ্ধে দুটি ভয় দেখানোর এবং একটি অপহরণের অভিযোগও আনা হয়। আর শাহ আলম মিয়াকে এক নাবালিকার সঙ্গে যৌন সম্পর্কের তিনটি অভিযোগে দোষী সাব্যস্ত করা হয়।

শাহ জোমান মিয়া তিন শিশুকে যৌন নির্যাতন করেছিল, যাতে তাকে দোষী সাব্যস্ত করা হয়েছে। তার ৪০টি অপরাধের মধ্যে ৯টি শিশু ধর্ষণের সঙ্গে সম্পর্কিত ছিল।

/ইউএস/
সম্পর্কিত
ভিডিও ছড়িয়ে পড়ার পর জানা গেলো স্কুলছাত্রী অন্তঃসত্ত্বা, বিএনপি নেতা পলাতক
ধর্ষণের অভিযোগে গাজীপুর মহানগর শ্রমিক ফেডারেশনের সভাপতি গ্রেফতার
আছিয়া ধর্ষণ-হত্যা: হাইকোর্টের রায় পিছিয়ে ৩১ আগস্ট নির্ধারণ
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (২৭ আগস্ট, ২০২৬)
টিভিতে আজকের খেলা (২৭ আগস্ট, ২০২৬)
নেপালে আকস্মিক বন্যা: জাতিসংঘ মহাসচিবের শোক
নেপালে আকস্মিক বন্যা: জাতিসংঘ মহাসচিবের শোক
মধ্যরাতেও কাঠমান্ডুর হাসপাতালের সামনে নিখোঁজদের স্বজনদের ভিড়
মধ্যরাতেও কাঠমান্ডুর হাসপাতালের সামনে নিখোঁজদের স্বজনদের ভিড়
এমবাপ্পের হ্যাটট্রিকে রিয়াল মাদ্রিদের বড় জয়
এমবাপ্পের হ্যাটট্রিকে রিয়াল মাদ্রিদের বড় জয়
সর্বাধিক পঠিত
এক কক্ষ নিয়ে দুই এমপির ঘণ্টাব্যাপী বাগবিতণ্ডা
এক কক্ষ নিয়ে দুই এমপির ঘণ্টাব্যাপী বাগবিতণ্ডা
তাদের উপজেলায় হয় বিদ্যুৎ উৎপাদন, তবু স্বাধীনতার ৫৫ বছরেও বিদ্যুৎ পাননি তারা 
তাদের উপজেলায় হয় বিদ্যুৎ উৎপাদন, তবু স্বাধীনতার ৫৫ বছরেও বিদ্যুৎ পাননি তারা 
জানাজার সময় তদন্ত করতে গিয়ে হামলার শিকার দুই পুলিশ, রাতেই বরখাস্ত
জানাজার সময় তদন্ত করতে গিয়ে হামলার শিকার দুই পুলিশ, রাতেই বরখাস্ত
৫৪০ কোটি টাকার ফ্লাইওভার, কাজের মেয়াদ শেষে একটিও চালু হয়নি
৫৪০ কোটি টাকার ফ্লাইওভার, কাজের মেয়াদ শেষে একটিও চালু হয়নি
‘টক্সিক’ মুক্তির ৫ ঘণ্টায় পেছনে ফেললো ৫ সিনেমাকে
‘টক্সিক’ মুক্তির ৫ ঘণ্টায় পেছনে ফেললো ৫ সিনেমাকে