ফ্রান্সে ছুরিকাঘাতে নিহত ১, আহত একাধিক পুলিশ

আন্তর্জাতিক ডেস্ক
২৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৪:২৯আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৪:২৯

ফ্রান্সের পূর্বাঞ্চলীয় শহর মুলহাউজে ছুরিকাঘাতে একজন নিহত ও তিন পুলিশ অফিসার আহত হয়েছেন। শনিবার (২২ ফেব্রুয়ারি) স্থানীয় সময় বিকাল চারটার দিকে ব্যস্ত বাজারের কাছে এই হামলা হয়। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

হামলার পর ঘটনাস্থল থেকে ৩৭ বছর বয়সী এক আলজেরীয় পুরুষকে আটক করা হয়েছে। হামলার সময় অভিযুক্ত ব্যক্তি ধর্মীয় কিছু শব্দ উচ্চারণ করে চিৎকার করেছিলেন বলে প্রত্যক্ষদর্শীরা দাবি করেছেন। অবশ্য পুলিশের দিক থেকে এই দাবির স্বপক্ষে এখনও কোনও বিবৃতি পাওয়া যায়নি। আটককৃত ব্যক্তির সঙ্গে কোনও মতবাদ সংক্রান্ত সন্ত্রাসবাদের যোগসূত্র আছে কিনা, তা খতিয়ে দেখছে কর্তৃপক্ষ।

হামলায় দুই পুলিশ অফিসার ঘাড়ে ও বুকে মারাত্মক জখমের শিকার হয়েছেন। ৬৯ বছর বয়সী এক পর্তুগিজ ব্যক্তি হামলা ঠেকাতে গিয়ে নিহত হন।

হামলার ঘটনায় আতঙ্কিত ৫৫ বছর বয়সী স্থানীয় বাসিন্দা কেমালেটিন ক্যানাক বলেছেন, ফ্রান্সে আমি চার দশকের বেশি সময় ধরে আছি। কিন্তু এরকম ভয়াবহ অভিজ্ঞতার সম্মুখীন আমি কখনও হইনি। এখন বাজার করতে গেলেও আমি সন্ত্রস্ত থাকব।

প্রসিকিউটররা ফরাসি বার্তাসংস্থা এএফপিকে বলেছেন, আহত অফিসারদের একজনকে হাসপাতালে নেওয়ার পর ছেড়ে দেওয়া হয়েছে। আর বাকিরাও আপাতত আশঙ্কামুক্ত আছেন।

স্থানীয় প্রসিকিউটরদের বয়ান অনুযায়ী, সন্ত্রাসবাদী পর্যবেক্ষণ তালিকায় থাকার কারণে অভিযুক্ত ব্যক্তিকে ফ্রান্স থেকে বের করে দেওয়ার আদেশ দেওয়া হয়েছিল।

এই ঘটনাকে 'নিঃসন্দেহে ইসলামি সন্ত্রাসী হামলা' বলে দাবি করে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ বলেছেন, ভুক্তভোগীদের পরিবারের প্রতি আমি গভীর সমবেদনা প্রকাশ করছি। আমি সরকার পক্ষ থেকে ও ব্যক্তিগতভাবে অঙ্গীকার করছি, দেশের মাটি থেকে সন্ত্রাসবাদ নির্মূলে আমরা নিরলস কাজ করে যাব।

/এসকে/
সম্পর্কিত
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম