ইউক্রেন-রাশিয়া যুদ্ধে অপহৃত শিশু বিনিময়ের উদ্যোগ

আন্তর্জাতিক ডেস্ক
২৬ ফেব্রুয়ারি ২০২৫, ১১:৫৯আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ১১:৫৯

ইউক্রেন থেকে ১৬ শিশুকে রাশিয়ায় ফিরিয়ে আনার চেষ্টা করছে ক্রেমলিন। পাশাপাশি ইউক্রেনীয় আত্মীয়দের সঙ্গে ১০ শিশুর পুনর্মিলনের পদক্ষেপও নেওয়া হচ্ছে। বুধবার (২৬ ফেব্রুয়ারি) রুশ বার্তাসংস্থা আরআইএ রুশ প্রেসিডেনশিয়াল কমিশনার ফর চিল্ড্রেন্স রাইটসের বরাতে এক প্রতিবেদনে এসব কথা বলেছে। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

আরআইএকে এক সাক্ষাৎকারে কমিশনার মারিয়া লভোভা-বেলোভা বলেছেন, আমরা কেবল আইনগত প্রতিনিধিদের সঙ্গে কাজ করি, যারা সন্তানের দায়িত্ব নেওয়ার যথাযথ অধিকার রাখেন। অর্থাৎ আত্মীয়স্বজন বা মা-বাবা, যারা আইনগতভাবে শিশুদের দেখভালের অধিকার রাখেন।

তিনি দাবি করেছেন, এখন পর্যন্ত ইউক্রেনীয় স্বজনদের কাছে ফিরে গেছে ৯৫ শিশু আর রাশিয়ার ফিরেছে ১৭ জন।

২০২২ সালে ইউক্রেনে রাশিয়ার সর্বাত্মক সামরিক অভিযান শুরুর পর থেকে কয়েক দফায় স্বজনদের কাছে শিশুদের ফিরিয়ে দিয়েছে মস্কো ও কিয়েভ। ইউক্রেনের পুনএকত্রীকরণ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত ১২৭৭ জন শিশুকে ফিরে পেয়েছে কিয়েভ।

ইউক্রেনের অভিযোগ, যুদ্ধ শুরুর পর থেকে ১৯ হাজার ৫০০ এর বেশি শিশুকে রাশিয়া বা রুশ নিয়ন্ত্রিত অঞ্চলে জোর পূর্বক নিয়ে যাওয়া হয়, যা যুদ্ধকালীন অপহরণের শামিল হয়েছে। এই অভিযোগ প্রত্যাখান করে রাশিয়া বলেছে, নিরাপত্তার খাতিরে স্বজনদের অনুমতিক্রমে ওই শিশুদের সরিয়ে নেওয়া হয়েছিল।

২০২৩ সালের মার্চে লভোভা-বেভোভা ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে ইউক্রেনীয় শিশুদের অপহরণের অভিযোগে গ্রেফতারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ আদালত। এই অভিযোগকে অন্যায্য ও অগ্রহণযোগ্য বলে প্রত্যাখান করেছে রাশিয়া।

/এসকে/
সম্পর্কিত
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
সর্বশেষ খবর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি