রাশিয়ায় বাড়তি সেনা মোতায়েন করেছে উ. কোরিয়া, দাবি সিউলের

আন্তর্জাতিক ডেস্ক
২৭ ফেব্রুয়ারি ২০২৫, ১৩:৩২আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ১৩:৩২

রাশিয়াতে বাড়তি সেনা মোতায়েন করেছে উত্তর কোরিয়া। ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে সহায়তার জন্য সেনা প্রেরণের ধারাবাহিকতায় এই পদক্ষেপ নেওয়া হলো। দক্ষিণ কোরীয় গোয়েন্দা সংস্থার বরাতে দেশটির সংবাদমাধ্যম এ তথ্য জানালেও নতুন মোতায়েনকৃত সেনা সংখ্যা নিশ্চিত হওয়া যায়নি। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ার কুরস্ক অঞ্চলের যুদ্ধক্ষেত্রে বাড়তি সেনা মোতায়েন করা হয়েছে। রুশ এই অঞ্চলে গত বছর আকস্মিকভাবে অনুপ্রবেশ করে অনেকখানি অংশের দখল নেয় ইউক্রেনীয় সেনারা। তাদের সীমানার বাইরে ঠেলে ফেরত পাঠানোর জন্য রুশ সেনারা লড়াই চালিয়ে যাচ্ছে।

এ বিষয়ে বক্তব্য জানতে দক্ষিণ কোরীয় গোয়েন্দা সংস্থা ন্যাশনাল ইন্টিলিজেন্স সার্ভিসের (এনআইএস) সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছিল রয়টার্স। তবে অন্যপাশ থেকে কেউ তাদের ফোন কলের জবাব দেয়নি।

এর আগে এনআইএস দাবি করেছিল, ইউক্রেন যুদ্ধে লড়াই করার জন্য রাশিয়ার ১১ হাজারের বেশি সেনা মোতায়েন করেছিল উত্তর কোরিয়া। এদিকে, ইউক্রেনসহ পশ্চিমা বিশেষজ্ঞদের দাবি, ক্রেমলিন কেবল পিয়ংইয়ংয়ের সেনা নয়, তাদের অস্ত্রও ব্যবহার করেছে।

উল্লেখ্য, ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে রাশিয়াকে সামরিক সহায়তা প্রদানের অভিযোগ বরাবরই অস্বীকার করে এসেছে উত্তর কোরিয়া। 

/এসকে/
সম্পর্কিত
ইরানের পারমাণবিক ইস্যুতে যুক্তরাষ্ট্রকে শক্তি প্রয়োগ না করার আহ্বান চীনের
ইরানি প্রেসিডেন্টের সঙ্গে মোদির বৈঠক
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (১২ সেপ্টেম্বর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (১২ সেপ্টেম্বর, ২০২৬)
সারাদেশে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু আজ
সারাদেশে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু আজ
৯/১১ হামলার ২৫তম বার্ষিকীতে এক মঞ্চে ট্রাম্প ও চার সাবেক মার্কিন প্রেসিডেন্ট
৯/১১ হামলার ২৫তম বার্ষিকীতে এক মঞ্চে ট্রাম্প ও চার সাবেক মার্কিন প্রেসিডেন্ট
কোটি টাকার রাজস্ব ফাঁকি দিয়ে ৩ ট্রাক পণ্য পাচার, দুই কর্মকর্তা বরখাস্ত
কোটি টাকার রাজস্ব ফাঁকি দিয়ে ৩ ট্রাক পণ্য পাচার, দুই কর্মকর্তা বরখাস্ত
সর্বাধিক পঠিত
মঈন খান ও সালাহউদ্দিন আহমদের দায়িত্ব বাড়লো 
মঈন খান ও সালাহউদ্দিন আহমদের দায়িত্ব বাড়লো 
সেই ভবন ভাড়া নিয়ে কী করছিলেন ৬৩ বিদেশি নাগরিক, যা জানালো পুলিশ
সেই ভবন ভাড়া নিয়ে কী করছিলেন ৬৩ বিদেশি নাগরিক, যা জানালো পুলিশ
মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়কের নাম ঘোষণা
মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়কের নাম ঘোষণা
স্বর্ণের দামে বড় পতন
স্বর্ণের দামে বড় পতন
বড় অফারে ছোট করে ‘সিএ’ লিখে প্রচারণার অভিযোগ, বিক্ষুব্ধ গ্রাহক সামলাতে পুলিশ
বড় অফারে ছোট করে ‘সিএ’ লিখে প্রচারণার অভিযোগ, বিক্ষুব্ধ গ্রাহক সামলাতে পুলিশ