আয়ারল্যান্ডে মানুষের অস্তিত্বের নতুন রূপরেখা

বিদেশ ডেস্ক
২১ মার্চ ২০১৬, ১৫:১৫আপডেট : ২১ মার্চ ২০১৬, ১৫:২২
image

গবেষকদের একটি দল দাবি করেছে, আয়ারল্যান্ডে প্রায় সাড়ে বারো হাজার বছর আগেও মানুষের অস্তিত্ব ছিল। যা এর আগে ধারণা করা সময়কাল থেকেও আড়াই হাজার বছর বেশি। এর আগেকার গবেষণাগুলোয় দাবি করা হয়েছিল, আয়ারল্যান্ডে মানব অস্তিত্ব প্রায় দশ হাজার বছর পুরনো। প্রামাণ্য তথ্যগুলো ৮০০০ খ্রিস্টপূর্বাব্দের বেশি পুরনো ছিল না।

সম্প্রতি এক গবেষণায় ভাল্লুকের একটি হাড়ের রেডিওকার্বন পরীক্ষার মাধ্যমে দেখা গেছে, ভাল্লুকটি ১০৫০০ থেকে ১২৫০০ খ্রিস্টপূর্বাব্দের মধ্যে মানুষের শিকারে পরিণত হয়।

আয়ারল্যান্ডের ন্যাশনাল মিউজিয়ামে রক্ষিত আদিম যুগের ভাল্লুকের হাড়

ইনস্টিটিউট অব টেকনোলজি স্লিগোর প্রত্নতত্ত্ববিদ ম্যারিয়ন ডোড এই গবেষণার খোলাসা করে বলেন, ‘এই আবিষ্কার আয়ারল্যান্ডে মানব ইতিহাসের ক্ষেত্রে নতুন মাত্রা যোগ করেছে।’

ওই হাড়টি ১৯০৩ সালে আয়ারল্যান্ডের পশ্চিম তীরে আরও অনেক হাড়ের সাথেই খুঁজে পাওয়া যায়। হাড়টি কোনও ধারালো অস্ত্র দিয়ে কাটা হয়েছে। হাড়টি ১৯২০ সাল থেকে আয়ারল্যান্ডের ন্যাশনাল মিউজিয়ামে সংরক্ষিত রয়েছে।

দুই গবেষক ডোড এবং রুথ কারডেন হাড়টিকে পুনরায় পরীক্ষার পর তা রেডিওকার্বন পরীক্ষার মাধ্যমে তার বয়স নির্ধারণ করার অনুরোধ করেন। রেডিওকার্বন পরীক্ষার জন্য আরেকটি নমুনা অক্সফোর্ড ইউনিভার্সিটিতে পাঠানো হয়। কিন্তু দুটো পরীক্ষার ফলাফলেই দেখা যায়, এই হাঁড়টি কোনও ধারালো অস্ত্রের সাহায্যে মানুষের দ্বারা কাটা হয়েছে প্রায় সাড়ে বারো হাজার বছর আগে।  

সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
দুনিয়ার আজব ৭টি সাপের মেলা
সর্বশেষ খবর
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম