দ. কোরিয়ায় সামরিক মহড়ার শেল পড়লো লোকালয়ে, আহত ৮

আন্তর্জাতিক ডেস্ক
০৬ মার্চ ২০২৫, ১০:৫৯আপডেট : ০৬ মার্চ ২০২৫, ১৬:৫৬

দক্ষিণ কোরিয়ার পোচেওন শহরে বৃহস্পতিবার (৬ মার্চ) সামরিক মহড়ার সময় একটি শেল বা গোলা লক্ষ্যচ্যুত হয়ে বেসামরিক এলাকায় পড়ে। এ ঘটনায় আটজন আহত হয়েছেন। দেশটির দমকল কর্তৃপক্ষ জানিয়েছে, এতে বেশ কিছু বাড়িঘর ও একটি গির্জা ক্ষতিগ্রস্ত হয়েছে। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

গিয়ংগি-দো বুকবু শহরের দমকল বিভাগের এক কর্মকর্তা জানিয়েছেন, আহতদের মধ্যে চারজনের অবস্থা গুরুতর।

রাজধানী সিউল থেকে প্রায় ৪০ কিলোমিটার উত্তর-পূর্বে এবং উত্তর কোরিয়ার কড়া নিরাপত্তাবেষ্টিত সীমান্তের কাছাকাছি পোচেওন শহরটি অবস্থিত।

সংশ্লিষ্ট কর্মকর্তাদের ধারণা, দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের চলমান যৌথ সামরিক মহড়ার সময় নিক্ষিপ্ত একটি গোলা দুর্ঘটনাবশত শহরের ওই এলাকায় পড়ে।

কর্তৃপক্ষ এখনও নিশ্চিত করতে পারেনি, কী ধরনের গোলা বিস্ফোরিত হয়েছে। তবে কর্মকর্তারা ধারণা করছেন, মহড়ার সময় কোনও যুদ্ধবিমান ভুলবশত গোলাটি ছুড়ে থাকতে পারে।

স্থানীয় সংবাদ সংস্থা নিউজ ওয়ানে প্রকাশিত ছবিতে দেখা গেছে, একটি বাড়ি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং তার পাশে ধ্বংসস্তূপ ছড়িয়ে আছে।

এ বিষয়ে দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় তাৎক্ষণিক কোনও মন্তব্য করেনি।

তবে বৃহস্পতিবার সকালে মন্ত্রণালয় জানিয়েছিল, দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্র পোচেওন শহরে যৌথ চালাচ্ছে, যা আগামী সপ্তাহে শুরু হতে যাওয়া বার্ষিক সামরিক মহড়ার অংশ।

/এসকে/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম