তিস্তা নিয়ে আলোচনা হয়নি নদী কমিশনের বৈঠকে

রক্তিম দাশ, কলকাতা
০৮ মার্চ ২০২৫, ১৯:১২আপডেট : ০৮ মার্চ ২০২৫, ১৯:১৪

বাংলাদেশ ও ভারতের মধ্যে তিস্তার পানিবন্টন নিয়ে এবারও নদী কমিশনের বৈঠকে কোনও আলোচনা হয়নি বলে খবর পাওয়া গেছে। 

কয়েকদিন আগে নদী কমিশনের সদস্য মুহাম্মদ আবুল হোসেনের নেতৃত্বে ১১ সদস্যের বাংলাদেশি প্রতিনিধি দল পশ্চিমবঙ্গে গিয়েছেন। সফরে তারা ফারাক্কা বাঁধ পরিদর্শন করে কলকাতা ফিরে আসেন। সেখানেই ৬ ও ৭ মার্চ ভারত-বাংলাদেশ যৌথ নদী কমিশনের বৈঠকে যোগ দেন।

ভারত সরকারের প্রতিনিধি দল, পশ্চিমবঙ্গ সরকারের সেচ ও জনশক্তি দফতরের সচিব এবং বাংলাদেশের প্রতিনিধিদলের সদস্যরা এই বৈঠকে অংশ নেন। ত্রিপক্ষীয় বৈঠকে তিস্তা এবং গঙ্গার পানি বণ্টন চুক্তি নিয়ে আলোচনা হওয়ার কথা ছিল। কিন্তু তিস্তা পানিবণ্টন নিয়ে এবারও কোনও সমাধান হয়নি।

তবে এই বৈঠকে বৈঠকে দূষণ নিয়ে আলোচনা হয়েছে বলে বৈঠক সম্পর্কে অবগত ব্যক্তিরা জানিয়েছেন। বাংলাদেশের বেশ কিছু নদীর পাশে চিনিকল থাকায় দূষণ বাড়ছে এবং তাতে পশ্চিমবঙ্গের সীমান্ত লাগোয়া  কিছু এলাকায় দূষণ ছড়াচ্ছে। এ প্রসঙ্গও উঠে এসেছে আলোচনায়। বাংলাদেশের প্রতিনিধিরা বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন বলে রাজ‍্য সরকারের কর্মীরা জানিয়েছেন।

বৈঠকের সিদ্ধান্ত নিয়ে কোনও পক্ষই আনুষ্ঠানিক ভাবে সংবাদমাধ্যমে এখনও কিছু জানায়নি। 

/এসকে/
সম্পর্কিত
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম