ট্রাম্প প্রশাসন থেকে শিগগিরই সরে যেতে পারেন মাস্ক: পলিটিকো

আন্তর্জাতিক ডেস্ক
০৩ এপ্রিল ২০২৫, ১৪:৩৩আপডেট : ০৩ এপ্রিল ২০২৫, ১৯:১৬

মার্কিন সরকারে পরামর্শকের দায়িত্ব থেকে সরে যাচ্ছেন ধনকুবের ইলন মাস্ক। বুধবার (২ এপ্রিল) দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার মন্ত্রিসভার সদস্য এবং কয়েকজন ঘনিষ্ঠ ব্যক্তির  কাছে এ কথা বলেছেন। মার্কিন সংবাদমাধ্যম দ্য পলিটিকো এ খবর জানিয়েছে।

বিষয়টি নিয়ে অবগত তিন ব্যক্তির বরাতে পলিটিকো জানিয়েছে, সরকারি দায়িত্ব ছেড়ে ব্যবসা পরিচালনায় ফিরে যাওয়া দরকার মাস্কের। এ বিষয়ে প্রেসিডেন্টও তার সঙ্গে একমত হয়েছেন।

তবে ঠিক কবে নাগাদ দায়িত্ব ছাড়তে পারেন টেসলা ও স্পেস এক্স মালিক, সেটা জানায়নি পলিটিকো।

হোয়াইট হাউজে প্রত্যাবর্তনের পর সরকারি সক্ষমতা বিভাগ (ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট ইফিসিয়েন্সি বা ডোজে) প্রতিষ্ঠা করেন প্রেসিডেন্ট ট্রাম্প। সংস্থাটি পরিচালনার দায়িত্ব দেন ইলন মাস্ককে। ডোজে নির্বাহী ক্ষমতাসম্পন্ন সরকারি প্রতিষ্ঠান নয়। বরং এটি একটি পরামর্শক প্রতিষ্ঠান, যা ট্রাম্প নিজের ক্ষমতাবলে স্থাপন করেছেন। মার্কিন সরকারের ওপর আর্থিক চাপ কমাতে কাজ করছিল মাস্কের নেতৃত্বাধীন প্রতিষ্ঠানটি। ডোজের পরামর্শেই হাজার হাজার মানুষের চাকরিচ্যুতি, বিভিন্ন সরকারি প্রকল্পে তহবিল স্থগিতের মতো সিদ্ধান্ত নিয়েছেন ট্রাম্প।

ট্রাম্প প্রশাসনের শীর্ষস্থানীয় এক কর্মকর্তা বলেছেন, দায়িত্ব থেকে সরে দাঁড়ালেও মাস্ক সম্ভবত প্রেসিডেন্টের অনানুষ্ঠানিক উপদেষ্টা হিসেবে কাজ করবেন। ফলে মাঝে মধ্যে তাকে হোয়াইট হাউজে দেখা যেতে পারে।

এই প্রতিবেদনের বিষয়ে বক্তব্য জানতে হোয়াইট হাউজ, ডোজে বা মাস্কের কোনও প্রতিনিধির সঙ্গে যোগাযোগের চেষ্টা করে সাড়া পায়নি পলিটিকো। 

/এসকে/এমওএফ/
সম্পর্কিত
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম