আরও ১১ জনকে হত্যার স্বীকারোক্তি দিতে প্রস্তুত সাজাপ্রাপ্ত রুশ ক্রমিক হত্যাকারী

আন্তর্জাতিক ডেস্ক
০৫ এপ্রিল ২০২৫, ১৯:৪৫আপডেট : ০৫ এপ্রিল ২০২৫, ১৯:৪৫

রুশ ক্রমিক হত্যাকারী অ্যালেক্স্যান্ডার পিচুশকিন ২০০৭ সাল থেকে আমৃত্যু কারাদণ্ড ভোগ করছেন। তার বিরুদ্ধে ৪৮টি হত্যাকাণ্ডের প্রমাণ পাওয়া গেছে। এত বছর বাদে এসে তিনি আরও ১১টি হত্যার বিষয়ে স্বীকারোক্তি দিতে সম্মত হয়েছেন। রুশ পেনাল সার্ভিসের বরাতে ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

রুশ পেনাল সার্ভিসের পক্ষ থেকে শনিবার (৫ এপ্রিল) প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, আরও ১১ জন নারী ও পুরুষকে হত্যার বিষয়ে স্বীকারোক্তি দেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন পিচুশকিন।

তদন্তকারীদের সবসময়ই সন্দেহ ছিল, পিচুশকিনের বিরুদ্ধে যে কয়টি অপরাধ প্রমাণিত হয়েছে, আদতে তার চেয়েও বেশি হত্যা করেছেন তিনি।

পিচুশকিনের বর্তমান বয়স ৫০। ১৯৯২ থেকে ২০০৬ সাল পর্যন্ত একের পর এক হত্যাকাণ্ড চালিয়েছেন তিনি। মস্কোর দক্ষিণাঞ্চলে বিটসেভস্কি পার্ক ও এর পার্শ্ববর্তী এলাকার মদ্যপ ও বৃদ্ধ ব্যক্তিরা ছিল তার শিকার।

রুশ সংবাদমাধ্যম তার নাম দিয়েছিল দাবার বোর্ড হত্যাকারী (চেসবোর্ড কিলার)। গোয়েন্দা কর্মকর্তাদের কাছে দেওয়া জবানবন্দীর কিছু বক্তব্যের ভিত্তিতে তার এই নামকরণ হয়। পিচুশকিন বলেছিলেন, নিহত প্রতি ব্যক্তির জন্য একটি করে পয়সা দিয়ে দাবার বোর্ডের ৬৪ ঘর সাজানোর ইচ্ছা ছিল তার।

বিকৃত এই খায়েশ পূরণের দ্বারপ্রান্তে গিয়ে পুলিশের হাতে ধরা পড়েন পিচুশকিন। আদালতে স্বাক্ষ্য প্রদানকালে এই ক্রমিক হত্যাকারী দাবি করেন, ৬৩ জন মানুষকে তিনি হত্যা করেছেন। তবে তথ্য প্রমাণের ভিত্তিতে তার বিরুদ্ধে ৪৮টি হত্যাকাণ্ড ও তিনটি হত্যাপ্রচেষ্টার অভিযোগে রায় প্রদান করা হয়।

দণ্ডপ্রাপ্ত হওয়ার পর থেকেই পোলার আউল প্রিজনে অবরুদ্ধ রয়েছেন পিচুশকিন। রাশিয়ার উত্তরাঞ্চলে দুর্গম আর্কটিকে এই কারাগার অবস্থিত।

স্বীকারোক্তির ভিত্তিতে পিচুশকিনের বিরুদ্ধে নতুন অভিযোগ প্রমাণিত হলে, তিনি হবেন সংখ্যার বিচারে রাশিয়ার ইতিহাসে নথিভুক্ত দ্বিতীয় ভয়ংকরতম ক্রমিক হত্যাকারী। দেশটিতে নথিভুক্ত সর্বোচ্চ সংখ্যক মানুষের হন্তারক হচ্ছেন এক সাবেক পুলিশ কর্মকর্তা মিখাইল পোপকোভ। তার বিরুদ্ধে ৭৮ জনকে হত্যার অভিযোগ ছিল।

/এসকে/
সম্পর্কিত
লোহিত সাগরে হুথিদের হুমকিতে বাড়লো ভারতের জ্বালানি শঙ্কা
ইরানের পিকঅ্যাক্স মাউন্টেনে কী আছে, কেন ট্রাম্পের নিশানায় এই পাহাড়
মিটফোর্ডে সোহাগ হত্যা: আদালতের প্রতি আসামির অনাস্থা বিষয়ে শুনানি ২৭ জুলাই
সর্বশেষ খবর
কবে হচ্ছে এসএসসি-সমমানের ফল প্রকাশ?
কবে হচ্ছে এসএসসি-সমমানের ফল প্রকাশ?
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
সমাধান খুঁজতে গিয়ে হ্যাকার বনে গেলো এআই! চালালো সাইবার হামলা
সমাধান খুঁজতে গিয়ে হ্যাকার বনে গেলো এআই! চালালো সাইবার হামলা
স্থানীয় সরকার শক্তিশালী হলেই গণতন্ত্র ও রাষ্ট্র শক্তিশালী হবে: মির্জা ফখরুল
স্থানীয় সরকার শক্তিশালী হলেই গণতন্ত্র ও রাষ্ট্র শক্তিশালী হবে: মির্জা ফখরুল
সর্বাধিক পঠিত
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
আত্মগোপনে আছি, প্রধানমন্ত্রীর কাছে জীবনের নিরাপত্তা চাই: জামায়াত এমপির ড্রাইভার
আত্মগোপনে আছি, প্রধানমন্ত্রীর কাছে জীবনের নিরাপত্তা চাই: জামায়াত এমপির ড্রাইভার