গাজাকে বিভক্ত করতে ইসরায়েলের নতুন পরিকল্পনা ‘মোরাগ অ্যাক্সিস’

আন্তর্জাতিক ডেস্ক
০৬ এপ্রিল ২০২৫, ১৮:৫৪আপডেট : ০৬ এপ্রিল ২০২৫, ২১:৩৭

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গত বুধবার (২ এপ্রিল) গাজার একটি অংশ দখলের ঘোষণা দেন। দক্ষিণাঞ্চলীয় গাজা উপত্যকার ওই অংশকে তিনি মোরাগ অ্যাক্সিস বলে অভিহিত করেন। যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম মিডল ইস্ট আই এ খবর জানিয়েছে।

গাজা উপত্যকায় পূর্ব থেকে পশ্চিম দিক বিস্তৃত ভূখণ্ডটি খান ইউনিস এবং রাফাহর মধ্যে অবস্থিত। কথিত এই মোরাগ অ্যাক্সিস মূলত কৃষিজমির সমন্বয়ে গঠিত।

এই ভূখণ্ডের কিছু অংশ আবার ইসরায়েলি সেনাবাহিনী মানবিক অঞ্চল বলে ঘোষণা করেছিল। তখন এক ঘোষণায়, অভ্যন্তরীণ বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের এই অংশে আশ্রয় নেওয়ার পরামর্শ দিয়েছিল তারা।

ম্যাপে মোরাগ অ্যাক্সিস। ছবি: মিডল ইস্ট আই

অবশ্য নেতানিয়াহুর সাম্প্রতিক ঘোষণার আগে এই অংশকে অ্যাক্সিস বা করিডোর হিসেবে আলাদাভাবে চিহ্নিত করা হয়নি।

মোরাগ নামটির প্রেক্ষাপটও জানিয়ে রাখা ভালো। ১৯৭২ থেকে ২০০৫ সাল পর্যন্ত ওই অঞ্চলে একটি ইসরায়েলি বসতি অবৈধভাবে গড়ে উঠেছিল। সেই বসতির নাম ছিল মোরাগ।

মাস দুই স্থিতিশীলতার পর গত ১৮ মার্চ থেকে আবারও গাজায় ব্যাপক হামলা শুরু করে ইসরায়েলি স্থল ও বিমানবাহিনী। গাজা উপত্যকার দক্ষিণাঞ্চলে রাফা শহরে বিগত কয়েক দিনের হামলায় প্রাণহানির সংখ্যা হাজার ছাড়িয়েছে। ২০২৩ সালের অক্টোবর থেকে এ পর্যন্ত ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত অন্তত ৫০ হাজার ৪০০ মানুষ নিহত হয়েছেন বলে সংশ্লিষ্ট সূত্রগুলো দাবি করছে।

ইসরায়েলি সেনারা শহরের গুরুত্বপূর্ণ আবাসিক এলাকায় অভিযান চালিয়ে সাধারণ মানুষকে নির্বিচারে হত্যা করেছে। এমনকি চিকিৎসাকর্মীদেরও গুলি করে হত্যা করা হয়েছে। এতে হাজার হাজার মানুষ বাধ্য হয়ে পায়ে হেঁটে পালিয়ে গেছেন। সেনাবাহিনীর দাবি, তাদের লক্ষ্য হচ্ছে রাফাহ শহরকে ঘিরে ফেলা।

ইসরায়েলি সম্প্রচারমাধ্যম চ্যানেল ১২-এর প্রতিবেদনে বলা হয়েছে, গাজা থেকে ফিলিস্তিনিদের উৎখাতে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প যে প্রস্তাব দিয়েছেন, তার অংশ হিসেবেই খান ইউনিস ও রাফাহকে বিচ্ছিন্ন করতে চাচ্ছে সেনাবাহিনী।

এদিকে, ইসরায়েলি সংবাদমাধ্যম হারেতজকে এক প্রতিরক্ষা কর্মকর্তা বলেছেন, মোরাগ অ্যাক্সিস দখলের ঘোষণায় তারা অবাক হয়েছিলেন। কারণ রাফা ও খান ইউনিসকে বিচ্ছিন্ন করার পরিকল্পনা অনুমোদিত হয়নি। ফলে এমন ঘোষণা বরং তাদের সেনাদের জন্য ঝুঁকি তৈরি করতে পারে।

মোরাগ অ্যাক্সিসের দখল নেওয়ার বিষয়ে নেতানিয়াহু বলছেন, তাদের উদ্দেশ্য হলো রাফা ও খান ইউনিসকে বিচ্ছিন্ন করে গাজার ওপর চাপ সৃষ্টি করা। ইসরায়েলি জিম্মিদের মুক্তি নিশ্চিত হওয়ার আগ পর্যন্ত এই চাপের মাত্রা বৃদ্ধি অব্যাহত রাখা হবে।

এর আগে, গাজার উত্তরাঞ্চলের ওপর চাপ বৃদ্ধি করে সেখানে আধিপত্য বিস্তারের জন্য প্রায় একই প্রচেষ্টা নিয়েছিল ইসরায়েলি সেনাবাহিনী। সেখানেও পূর্ব-পশ্চিমে বিস্তৃত করিডোরের দখল নেওয়ার চেষ্টা করা হয়।

যুদ্ধের শুরুতেই বহুল আলোচিত নেতজারিম করিডোরের নিয়ন্ত্রণ নিয়েছিল ইসরায়েলি বাহিনী। গাজা সিটি ও কেন্দ্রীয় গাজার মধ্যে এই করিডোরের অবস্থান। উদ্দেশ্য ছিল উপত্যকার উত্তর ও দক্ষিণে মানুষের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করা।

/এসকে/এমওএফ/
সম্পর্কিত
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম