সুদানে উদ্বাস্তু শিবিরে হামলা, কয়েকশ হতাহত

আন্তর্জাতিক ডেস্ক
১৩ এপ্রিল ২০২৫, ২২:৪০আপডেট : ১৩ এপ্রিল ২০২৫, ২২:৪০

সুদানে আল-ফাশার শহরের কাছে অবস্থিত জামজাম উদ্বাস্তু শিবিরে র‍্যাপিড সাপোর্ট ফোর্সেসের (আরএসএফ) ভয়াবহ হামলায় শত শত মানুষ হতাহত হয়েছেন। শনিবার (১২ এপ্রিল) এ তথ্য জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় ও বিভিন্ন ত্রাণ সংস্থা। কেউ কেউ এই ঘটনাকে যুদ্ধ শুরুর পর থেকে সবচেয়ে নৃশংস অপরাধগুলোর একটি বলে উল্লেখ করেছেন। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

বৃহস্পতিবার শুরু হওয়া প্রথম দফার একাধিক হামলা শুক্রবার ও শনিবার পর্যন্ত চলতে থাকে। অধিকার সংস্থা ‘জেনারেল কো-অর্ডিনেশন অব ডিসপ্লেসড পার্সনস অ্যান্ড রিফিউজিস’ জানিয়েছে, হামলায় ঘরবাড়ি, বাজার ও চিকিৎসা কেন্দ্র ধ্বংস হয়েছে। 

সংস্থাটির বিবৃতিতে বলা হয়েছে, হামলায় শত শত মানুষ হতাহত হয়েছেন। যাদের মধ্যে বেশিরভাগই নারী ও শিশু। সংস্থাটি এই হামলাকে যুদ্ধাপরাধ এবং মানবতাবিরোধী অপরাধ হিসেবে নিন্দা জানিয়েছে।

এ সপ্তাহের শুরুতে আবু শউক শিবিরে আরেকটি হামলায় ৩৫ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছিল বলে সংস্থাটি জানিয়েছে। তারা সতর্ক করে বলেছে, আল-ফাশারের মানবিক পরিস্থিতি ভেঙে পড়ছে। খাদ্য সংকট, ওষুধের অভাব এবং চরম নিরাপত্তাহীনতা এখন নিয়মিত চিত্র।

জাতিসংঘের মানবিক সমন্বয়কারী ক্লেমেন্টাইন এনকুয়েতা-সলামি বলেছেন, জামজাম ও আবু শউক শিবিরে শতাধিক বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। এই দুটি শিবিরে সাত লাখেরও বেশি বাস্তুচ্যুত মানুষ আশ্রয় নিয়েছিলেন।

হতাহতের কোনও সংখ্যা স্বাধীনভাবে যাচাই করতে পারেনি রয়টার্স।

এদিকে, জামজামে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ অস্বীকার করেছে আরএসএফ। তারা দাবি করেছে, যেসব ভিডিওতে বেসামরিক মানুষের দুর্ভোগ দেখানো হয়েছে, সবকিছু সেনাবাহিনীর অপপ্রচার।

মানবাধিকার সংস্থা ও স্থানীয় নেতারা অবিলম্বে যুদ্ধবিরতি এবং ত্রাণকর্মীদের জন্য নিরাপদ প্রবেশাধিকার নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন।
উল্লেখ্য, সুদানে ২০২৩ সালের এপ্রিল থেকে সেনাবাহিনী ও আরএসএফের মধ্যে ক্ষমতার দ্বন্দ্ব থেকে যুদ্ধ শুরু হয়। এই সংঘাত দেশটিতে গণতান্ত্রিক রূপান্তরের সম্ভাবনা ভেঙে দিয়েছে।

/এসকে/
সম্পর্কিত
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
সর্বশেষ খবর
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম