গাজায় নিহতের সংখ্যা ছাড়ালো ৫১ হাজার

আন্তর্জাতিক ডেস্ক
১৬ এপ্রিল ২০২৫, ১২:২১আপডেট : ১৬ এপ্রিল ২০২৫, ১২:২১

গাজা উপত্যকতায় মঙ্গলবার (১৫ এপ্রিল) ভোর থেকে চলমান ইসরায়েলি হামলায় ২৩ জন প্রাণ হারিয়েছেন। বিগত ২৪ ঘণ্টার হত্যাযজ্ঞের মধ্য দিয়ে চলমান যুদ্ধে নিহত ফিলিস্তিনির সংখ্যা ৫১ হাজারে পৌঁছালো। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত দেড় বছরের যুদ্ধে অন্তত ৫১ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন। আর আহত হয়েছেন এক লাখ ১৬ হাজার ৩৪৩ জনের বেশি মানুষ।

গাজার সরকারি সংবাদমাধ্যমের কার্যালয় থেকে জানানো হয়েছে, হাজারো মানুষের মরদের ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। ফলে মৃতের সংখ্যা ৬১ হাজার ৭০০ ছাড়াতে পারে বলে আশঙ্কা করছে তারা।

২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে অনুপ্রবেশ করে হামলা চালায় ফিলিস্তিনি সশস্ত্রগোষ্ঠী হামাস। প্রথম থেকেই তেল আবিবের দাবি, ওই হামলায় ১২০০ ইসরায়েলি নাগরিককে হত্যা এবং ২৫০ জনের বেশি মানুষকে জিম্মি করেছে হামাস। ওই ঘটনার প্রতিক্রিয়ায় গাজা উপত্যকায় হামাসকে পুরোপুরি নিশ্চিহ্ন করার উদ্দেশে সামরিক অভিযান শুরু করে ইসরায়েল।

প্রায় ১৫ মাসের হত্যা ও ধ্বংসযজ্ঞের পর জানুয়ারি ১৯ তারিখে হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়। তবে প্রথম থেকেই নড়বড়ে এই চুক্তি ভেঙে পড়তে দুমাস সময় লাগে। হামাসের বিরুদ্ধে চুক্তির শর্ত ভঙ্গের অভিযোগ এনে ১৮ মার্চ থেকে আবারও গাজায় হামলা শুরু করে ইসরায়েলি সেনাবাহিনী।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুসারে, গত ১৮ মার্চ থেকে গাজায় নতুন করে শুরু হওয়া ইসরায়েলি বিমান হামলায় এখন পর্যন্ত এক হাজার ৬৩০ জন ফিলিস্তিনি নিহত এবং আরও চার হাজার ৩০০ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন।

/এসকে/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম