ক্ষমতা ছাড়ার পর প্রথম ভাষণেই ট্রাম্পকে একহাত নিলেন বাইডেন

আন্তর্জাতিক ডেস্ক
১৬ এপ্রিল ২০২৫, ১৬:১৭আপডেট : ১৬ এপ্রিল ২০২৫, ১৬:১৭

ডোনাল্ড ট্রাম্পের কাছে ক্ষমতা হস্তান্তরের পর প্রথম জনসম্মুখে ভাষণ দিলেন সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন। মঙ্গলবার (১৫ এপ্রিল) শিকাগোতে আয়োজিত এক সম্মেলনে বক্তব্য প্রদানকালে কড়া ভাষায় ট্রাম্পের সামাজিক নীতির সমালোচনা করেছেন তিনি। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

বাইডেন অভিযোগ করেন, ধনকুবের ইলন মাস্কের নেতৃত্বে সামাজিক নিরাপত্তা কর্মসূচির মূলে কুঠারাঘাত করেছে সরকার। সরকারি ব্যয় সংকোচনের উদ্দেশে জালিয়াতির অভিযোগ তুলে এসব কর্মসূচিতে অর্থ সরবরাহ হ্রাস বা পুরো বাতিল করছে প্রশাসন।

সামাজিক নিরাপত্তা কর্মসূচিকে এক ধরনের পবিত্র অঙ্গীকার উল্লেখ করে তিনি বলেছেন, সাধারণ মানুষের জীবনে এই সুবিধাগুলো কতটা গুরুত্বপূর্ণ, সেটা আমরা জানি।

সামাজিক নিরাপত্তা সংস্থা (সোশ্যাল সিকিউরিটি এজেন্সি বা এসএসএ) মূলত অবসরপ্রাপ্ত ও প্রতিবন্ধী নাগরিকদের অর্থসহায়তার উৎস। এটি প্রায় ছয় কোটি ৭০ লাখ মার্কিন নাগরিকের দেখভাল করে, যাদের বেশিরভাগই বয়স্ক।

সামাজিক নিরাপত্তা খাতে অর্থ সরবরাহ হ্রাসের জন্য রিপাবলিকানদের বরাবরই বাক্যবাণে জর্জরিত করে আসছে ডেমোক্র্যাটরা।

বক্তব্যে ট্রাম্পের নাম উচ্চারণ না করে বাইডেন বলেছেন, ১০০ দিন পার না হতেই নতুন প্রশাসন যে পরিমাণ ক্ষতি ও ধ্বংসযজ্ঞ চালিয়েছে, তা অবিশ্বাস্য!

এদিকে, এসএসএ’তে ট্রাম্প প্রশাসনের নিযুক্ত কর্মকর্তা সামাজিক যোগাযোগমাধ্যমে বলেছেন, শিকাগোতে ডাহা মিথ্যা বলেছেন বাইডেন। 
এর আগে এক বক্তব্যে সামাজিক নিরাপত্তাকে বৃহত্তম জালিয়াতি বলে অভিহিত করেছেন মাস্ক।

তবে ট্রাম্প বলেছেন, তিনি শুধু জালিয়াত এবং অবৈধ অভিবাসীদের কাছে অর্থ যাওয়া আটকাতে চান। পুরো ব্যবস্থা বাতিলের কোনও পরিকল্পনা তার নেই। মঙ্গলবার তিনি একটি আদেশে স্বাক্ষর করেন যাতে অবৈধ অভিবাসী এবং অন্যান্য অনুপযুক্ত ব্যক্তিদের সামাজিক নিরাপত্তা সুবিধা পাওয়ার সুযোগ বন্ধ করা হয়।

বাইডেনের ভাষণের আগে ট্রাম্পের মুখপাত্র ক্যারোলিন লিয়াভিট বলেন, আইন মান্যকারী, কর প্রদানকারী মার্কিন নাগরিকদের জন্য সামাজিক নিরাপত্তা সুবিধা রক্ষা করতে ট্রাম্প দৃঢ়প্রতিজ্ঞ।

/এসকে/
সম্পর্কিত
নেপালে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৩৪২, নিখোঁজ প্রায় ৫ হাজার
নেপালে ১০ দিন পর সুড়ঙ্গ থেকে জীবিত উদ্ধার চীনা নাগরিক
সৌদি আরবকে ৫০০ কোটি ডলারের বোমা দিচ্ছে যুক্তরাষ্ট্র
সর্বশেষ খবর
ক্যানসার চিকিৎসকের বাড়িতে মিলবে না ৮ পরিচিত জিনিস, জানুন কেন
ক্যানসার চিকিৎসকের বাড়িতে মিলবে না ৮ পরিচিত জিনিস, জানুন কেন
‘সংসদ যখন সন্তোষজনকভাবে কার্যকর, লংমার্চ তখন গণআকাঙ্ক্ষার পরিপন্থি’
‘সংসদ যখন সন্তোষজনকভাবে কার্যকর, লংমার্চ তখন গণআকাঙ্ক্ষার পরিপন্থি’
টিভি-ফ্রিজসহ ভারী পণ্য পরিবহনে রেকর্ড গড়লো ডাক বিভাগ
টিভি-ফ্রিজসহ ভারী পণ্য পরিবহনে রেকর্ড গড়লো ডাক বিভাগ
নেপালে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৩৪২, নিখোঁজ প্রায় ৫ হাজার
নেপালে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৩৪২, নিখোঁজ প্রায় ৫ হাজার
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল