সৌদি আরবকে ৫০০ কোটি ডলারের বোমা দিচ্ছে যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক 
০৫ সেপ্টেম্বর ২০২৬, ১৪:৩৭আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১৪:৩৯

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ চলাকালীন বারবার হামলার শিকার হওয়া সৌদি আরবের কাছে ৫০০ কোটি বা ৫ বিলিয়ন ডলার মূল্যের বোমা, গাইডেন্স কিট ও অন্যান্য সামরিক সরঞ্জাম বিক্রির সিদ্ধান্ত অনুমোদন করেছে যুক্তরাষ্ট্র। শুক্রবার (৪ সেপ্টেম্বর) এই অনুমোদনের কথা ঘোষণা করা হয়। ফরাসি বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতর এক বিবৃতিতে জানিয়েছে, প্রস্তাবিত এই অস্ত্র বিক্রি বর্তমান ও ভবিষ্যতের আঞ্চলিক হুমকি মোকাবেলায় সৌদি আরবের আকাশ প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধি করবে, দেশটির নিজস্ব প্রতিরক্ষা জোরদার করবে এবং মার্কিন বাহিনী ও পারস্য উপসাগরীয় অঞ্চলের অন্যান্য সহযোগীদের পরিচালিত ব্যবস্থার সঙ্গে পারস্পরিক কার্যক্ষমতা উন্নত করবে।

বিবৃতিতে আরও বলা হয়, ন্যাটো-বহির্ভূত প্রধান একটি মিত্র দেশের নিরাপত্তা উন্নত করার মাধ্যমে এই অস্ত্র বিক্রি ‘যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতির লক্ষ্য ও জাতীয় নিরাপত্তার উদ্দেশ্যকে সমর্থন করবে’।

চলতি বছরের শুরুর দিকে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যুদ্ধ শুরু করার পর থেকে ইরানি বাহিনী এবং তাদের সমর্থিত ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার লক্ষ্যবস্তু হয়ে আসছে সৌদি আরব।

রিয়াদকে বোমা ও সামরিক সরঞ্জাম সরবরাহের প্রস্তাবিত এই চুক্তির বিষয়ে ইতোমধ্যে মার্কিন কংগ্রেসকে অবহিত করেছে দেশটির পররাষ্ট্র দফতর। তবে চুক্তিটি চূড়ান্ত হতে এখনও মার্কিন আইনপ্রণেতাদের অনুমোদনের প্রয়োজন রয়েছে।

/এএস/ 
টাইমলাইন: ইরান-ইসরায়েল উত্তেজনা
০৫ সেপ্টেম্বর ২০২৬, ১৪:৩৭
সৌদি আরবকে ৫০০ কোটি ডলারের বোমা দিচ্ছে যুক্তরাষ্ট্র
০৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৯
সম্পর্কিত
নেপালে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৩৪২, নিখোঁজ প্রায় ৫ হাজার
নেপালে ১০ দিন পর সুড়ঙ্গ থেকে জীবিত উদ্ধার চীনা নাগরিক
ইরানি ট্যাংকারে মার্কিন হামলা, উত্তপ্ত খার্গ দ্বীপ
সর্বশেষ খবর
ক্যানসার চিকিৎসকের বাড়িতে মিলবে না ৮ পরিচিত জিনিস, জানুন কেন
ক্যানসার চিকিৎসকের বাড়িতে মিলবে না ৮ পরিচিত জিনিস, জানুন কেন
‘সংসদ যখন সন্তোষজনকভাবে কার্যকর, লংমার্চ তখন গণআকাঙ্ক্ষার পরিপন্থি’
‘সংসদ যখন সন্তোষজনকভাবে কার্যকর, লংমার্চ তখন গণআকাঙ্ক্ষার পরিপন্থি’
টিভি-ফ্রিজসহ ভারী পণ্য পরিবহনে রেকর্ড গড়লো ডাক বিভাগ
টিভি-ফ্রিজসহ ভারী পণ্য পরিবহনে রেকর্ড গড়লো ডাক বিভাগ
নেপালে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৩৪২, নিখোঁজ প্রায় ৫ হাজার
নেপালে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৩৪২, নিখোঁজ প্রায় ৫ হাজার
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল