৮০ হাজার আফগানকে বিতাড়িত করেছে পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্ক
১৯ এপ্রিল ২০২৫, ১৮:৫৫আপডেট : ১৯ এপ্রিল ২০২৫, ২০:৪২

পাকিস্তানে বসবাসরত ৮০ হাজারের বেশি আফগান নাগরিককে ফেরত দিয়েছে দেশটির সরকার। শুক্রবার (১৮ এপ্রিল) দেশটির এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেছেন, অবৈধভাবে পাকিস্তানে অবস্থানকারীদের প্রত্যাবাসন উদ্যোগের আওতায় এই প্রক্রিয়া চলমান আছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

পাকিস্তান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা তালাল চৌধুরি বলেছেন, কেবল যেসব আফগান নাগরিকের বৈধ কাগজপত্র আছে, তারাই পাকিস্তানে অবস্থান করতে পারবেন। বাকিরা হয় নিজ গরজে ফেরত যাবেন, নয়তো সরকার পক্ষ বিতাড়ন করবে। এ কাজে সময়সীমা চলতি মাসের শেষ দিন পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় তোরখাম সীমান্ত দিয়ে অবৈধ আফগানিদের ফেরত পাঠানো হচ্ছে। তার আগ পর্যন্ত বহিষ্কারের অপেক্ষায় থাকা ব্যক্তিদের বিভিন্ন শহরে অস্থায়ী শিবিরে রাখা হয়েছে।

ইসলামাবাদ থেকে সতর্ক করে বলা হয়েছিল, পাকিস্তানে বৈধ কাগজপত্র ছাড়া যেসব আফগান অবস্থান করছেন, ৩১ মার্চের মধ্যে তারা স্বেচ্ছায় দেশে চলে যেতে হবে। পরে এই সময়সীমা ৩০ এপ্রিল পর্যন্ত বৃদ্ধি করা হয়।

উল্লেখ্য, ২০২৩ সালে চালু হওয়া অবৈধ বিদেশি প্রত্যাবাসন পরিকল্পনার অংশ হিসেবেই এই কর্মসূচি চলমান আছে।

আফগানদের প্রত্যাবাসনের সমালোচনা করে দেশটি বলেছে, আসলে জোরপূর্বক তাদের বের করে দিচ্ছে ইসলামাবাদ।

পাকিস্তানে বৃহত্তম অভিবাসী গোষ্ঠী হচ্ছে আফগানরা। দেশটিতে সময়ে সময়ে সংঘটিত সন্ত্রাসী হামলা ও বিভিন্ন অপরাধের জন্য এই অভিবাসীদের দায়ী করেছে ইসলামাবাদ। তবে আফগানিস্তান বরাবরই এই অভিযোগ অস্বীকার করে আসছে।

এদিকে, উচ্চ পর্যায়ের বৈঠকের জন্য চলতি সপ্তাহে কাবুল সফর করতে যাচ্ছেন পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রী ইছহাক দার। মন্ত্রণালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, আলোচনায় দুই দেশের নিরাপত্তা, বাণিজ্য, সংযোগ ও জনগণের মধ্যে সম্পর্ক জোরদারের বিষয়গুলোর ওপর গুরুত্ব দেওয়া হবে।

/এসকে/এমওএফ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক