আইএসের বিরুদ্ধে লড়াইয়ে তালেবানকে সহায়তা করবে রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক
০৩ মে ২০২৫, ২১:৫৫আপডেট : ০৩ মে ২০২৫, ২১:৫৫

ইসলামিক স্টেটের আফগান শাখাকে পরাস্ত করতে তালেবান সরকারকে সহায়তা করার সিদ্ধান্ত নিয়েছে রাশিয়া। শুক্রবার (২ মে) এ কথা বলেছেন আফগানিস্তানে মস্কোর বিশেষ প্রতিনিধি। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। 

ইসলামিক স্টেটকে (আইএস) মস্কো ও কাবুল উভয়ের শত্রু হিসেবে আখ্যা দিয়ে রুশ প্রতিনিধি জামির কাবুলভ বলেছেন, আইএসের আফগান শাখার বিরুদ্ধে তালেবান সরকারের লড়াইকে আমরা প্রশংসা করছি। এই লড়াইয়ে আফগানি কর্তৃপক্ষকে আমরা যথাযথ প্রতিষ্ঠানের মাধ্যমে সর্বোচ্চ সহায়তা করব। 

এদিকে, তালেবান সরকারও দাবি করেছে, আফগানিস্তানে আইএস-এর উপস্থিতি নির্মূল করতে তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে। 

সম্প্রতি রাশিয়ায় সংঘটিত একাধিক সন্ত্রাসী হামলায় আইএসের সংশ্লিষ্টতা পাওয়া গেছে। গৎ বছর মার্চে মস্কোর কাছাকাছি আয়োজিত একটি কনসার্টে হওয়া হামলায় ১৪৫ জন নিহত হন। ওই হামলার দায় স্বীকার করে আইএস। মার্কিন কর্মকর্তারা জানিয়েছিলেন যে, হামলার পেছনে আইএস-খোরাসানের ( আইএসের আফগান শাখা) হাত ছিল।

উল্লেখ্য, ২০২১ সালে অনেকটা বিশৃঙ্খলভাবে আফগানিস্তান ত্যাগ করে মার্কিন সেনারা। তাদের দেশত্যাগের পর দ্রুতই রাষ্ট্রক্ষমতা দখল করে তালেবান। নারীদের প্রতি তালেবান সরকারের সাম্প্রতিক অবস্থান দেখে বিশ্লেষকরা বলছেন, দু দশকের মার্কিন সেনা উপস্থিতিকালেই আফগানের সামাজিক পরিস্থিতি কিছুটা ভালো ছিল। 

নারীনীতিসহ মানবাধিকার লঙ্ঘনের বিভিন্ন অভিযোগ রয়েছে তালেবান সরকারের বিরুদ্ধে। এখন পর্যন্ত কোনও দেশ তাদের আনুষ্ঠানিক স্বীকৃতি দেয়নি।  

তবে গত মাসে তালেবানকে তাদের সন্ত্রাসী সংগঠনের তালিকা থেকে আনুষ্ঠানিকভাবে বাদ দেয় রাশিয়া। ২০০৩ সাল থেকে রাশিয়ার কালো তালিকায় তালেবান অন্তর্ভুক্ত ছিল। এই পদক্ষেপকে স্বীকৃতির প্রাথমিক ধাপ হিসেবে বিবেচনা করা হচ্ছে।

কাবুলভ বলেন, মস্কো ও কাবুল বর্তমানে বিভিন্ন ক্ষেত্রে সম্পর্ক জোরদার করছে। এছাড়া, মস্কোতে একজন আফগান প্রতিনিধিকে স্বীকৃতি দেওয়ার প্রস্তাব দিয়েছেন তারা। আফগানিস্তানের সিদ্ধান্তের ওপর পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।

তিনি বলেন, তালেবানের ওপর নিষেধাজ্ঞা তুলে নেওয়ায় দুই দেশের মধ্যে পূর্ণাঙ্গ সহযোগিতার সব বাধা দূর হয়েছে।

আফগানিস্তানের কৌশলগত অবস্থানকে কাজে লাগিয়ে ভবিষ্যৎ জ্বালানি ও অবকাঠামো প্রকল্পের জন্য বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক জোরদার করার আগ্রহ আগে প্রকাশ করেছিল রাশিয়া। প্রায় সেই সুরই শুনতে পাওয়া যায় কাবুলভের বক্তব্যে।

কাবুলভ জানান, চলতি মাসে রাশিয়ার কাজান শহরে অনুষ্ঠিতব্য রুশ-আফগান ব্যবসায়িক ফোরামে যৌথ অর্থনৈতিক প্রকল্প নিয়ে আলোচনা হবে। সম্ভাব্য খাতের মধ্যে থাকবে খনিজ সম্পদ উন্নয়ন এবং গ্যাস পাইপলাইন প্রকল্প।

/এসকে/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম