৬৩ বছর আগে নিরুদ্দেশ হয়েছিলেন, অবশেষে মিললো সন্ধান

আন্তর্জাতিক ডেস্ক
০৫ মে ২০২৫, ১৯:৫৭আপডেট : ০৫ মে ২০২৫, ১৯:৫৭

প্রায় ৬৩ বছর আগে বাড়ি থেকে নিরুদ্দেশ হয়েছিলেন মার্কিন নাগরিক অড্রি ব্যাকেবার্গ। তার অন্তর্ধান নিয়ে ছ'দশকেরও বেশি সময় ধরে ছিল ধোঁয়াশা। তবে সম্প্রতি তার খোঁজ পেয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পুরোনো নিখোঁজ কেস যাচাই করতে গিয়ে তারা জানতে পারে, তিনি বহাল তবিয়তেই আছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

উইনসকনসিন অঙ্গরাজ্যের সাউক কাউন্টি পুলিশের শেরিফ চিপ মেইস্টার জানিয়েছেন, স্বেচ্ছায় বাড়ি ছেড়েছিলেন অড্রি। তার নিরুদ্দেশের সঙ্গে কোনও অপরাধমূলক কর্মকাণ্ডের সম্পৃক্ততা পাওয়া যায়নি।

ছোট এক শহর রীডসবার্গে পরিবারের সঙ্গে বাস করতেন অড্রি। ১৯৬২ সালের ৭ জুলাই কুড়ি বছর বয়সী অড্রি ঘর ছাড়েন।

৮২ বছর বয়স্ক অড্রি এখন উইসকনসিনের নিকটেই বাস করছেন জানালেও আর বিস্তারিত কোনও তথ্য দেননি শেরিফ মেইস্টার।

অলাভজনক সংস্থা উইসকনসিন মিসিং পারসনস অ্যাডভোক্যাসি জানিয়েছে, নিরুদ্দেশ হওয়ার সময় অড্রি ছিলেন বিবাহিত এবং দু'সন্তানের জননী।

সংস্থাটি আরও জানিয়েছে, ১৫ বছর বয়সে বিবাহবন্ধনে আবদ্ধ হন অড্রি। নিরুদ্দেশ হওয়ার কিছুদিন আগে তৎকালীন স্বামীর বিরুদ্ধে মারধর ও হত্যার হুমকির অভিযোগে মামলা করেছিলেন তিনি।

সন্তানের জন্য ১৪ বছর বয়সী একজন বেবিসিটার রেখেছিলেন অড্রি। তাকে নিয়েই বাড়ি ছাড়েন। দুজন মিলে উইসকনসিনের রাজধানী শহর ম্যাডিসন যান তারা। সেখান থেকে বাসে চড়ে ৩০০ মাইল দূরের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের ইন্ডিয়ানাপোলিস শহরে পৌঁছান।

সেখানে পৌঁছার পর আতঙ্কিত হয়ে পড়েন ওই বেবিসিটার। তিনি বাড়ি ফিরতে চাইলে একাই হাঁটা ধরেন অড্রি।

বহু বছর ধরে অড্রির সন্ধানে তদন্ত চললেও তা একপর্যায়ে স্থগিত হয়ে পড়ে। চলতি বছর পুরোনো নথিপত্র পর্যালোচনার সময় নতুন করে অনুসন্ধান শুরু হয়।কেইসের দায়িত্বে থাকা গোয়েন্দা কর্মকর্তা আইজ্যাক হ্যানসন জানান, অড্রির এক বোনের অনলাইন বংশানুসন্ধান অ্যাকাউন্টের সূত্র ধরেই মূলত তাকে খুঁজে পাওয়া সম্ভব হয়।

এরপর তিনি যেখানে বসবাস করছেন, সেই এলাকার শেরিফ অফিসের মাধ্যমে তার সঙ্গে ৪৫ মিনিট ফোনে কথা বলেন।

সংবাদমাধ্যমকে হ্যানসন বলেছেন, তার সঙ্গে কথা বলে মনে হলো, জীবনকে তিনি নিজের মতো গোছাতে অতীতের সবকিছু থেকে সরে গিয়েছিলেন। নিজের গড়ে তোলা জীবন নিয়ে তার কোনও অনুশোচনা নেই। তাকে সুখী মনে হচ্ছিল।

/এসকে/
সম্পর্কিত
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
সর্বশেষ খবর
একদিনে হামে আর ৪ মৃত্যু
একদিনে হামে আর ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী