সিঁদুর অভিযান: ভারতীয় কূটনীতিককে তলব করলো পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্ক
০৭ মে ২০২৫, ১৪:২৮আপডেট : ০৭ মে ২০২৫, ১৪:৪৮

পাকিস্তানে নিযুক্ত ভারতীয় চার্জ ডি অ্যাফেয়ার্সকে (দূতাবাসের ভারপ্রাপ্ত সর্বোচ্চ কর্মকর্তা) তলব করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। বুধবার (৭ মে) গভীররাতে পাকিস্তানে ভারতের সামরিক অভিযানের আনুষ্ঠানিক প্রতিবাদ জানাতে এই পদক্ষেপ নেওয়া হয়। তুরস্ক ভিত্তিক সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি এ খবর জানিয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, প্রকাশ্যে আগ্রাসী কর্মকাণ্ড চালিয়ে সুস্পষ্টভাবে পাকিস্তানের সার্বভৌমত্বের লঙ্ঘন করেছে ভারত। এ ধরনের কর্মকাণ্ড নিঃসন্দেহে জাতিসংঘ সনদ, আন্তর্জাতিক আইন এবং আন্তঃরাষ্ট্রীয় সম্পর্কের দীর্ঘদিনের প্রচলিত মূল্যবোধের সঙ্গে সাংঘর্ষিক।

বিবৃতিতে আরও বলা হয়, যে কথিত অভিযোগের অজুহাতে ভারত সরকার হামলার সাফাই গাইছে, আমরা সেই অভিযোগকেও দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করছি।

গত মাসে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে সন্ত্রাসী হামলায় পাকিস্তানকে জড়িত থাকার জন্য দায়ী করেছে ভারত সরকার। সেই প্রেক্ষাপটেই এই হামলা শুরু হয়।

বিবৃতিতে ভারতের উদ্দেশ্যে হুঁশিয়ারি দিয়ে বলা হয়, এই ধরনের বেপরোয়া আচরণ আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার জন্য গুরুতর হুমকি তৈরি করে।

এর আগে ভারত জানিয়েছিল, তারা মঙ্গলবার দিবাগত রাতে পাকিস্তান ও পাকিস্তান-নিয়ন্ত্রিত কাশ্মীরের বিভিন্ন শহরে হামলা চালিয়েছে।
পাকিস্তানের সেনাবাহিনীর তথ্যমতে, এই হামলায় অন্তত ২৬ জন নিহত এবং আরও ৪৬ জন আহত হয়েছেন, যাদের মধ্যে নারী ও শিশুও রয়েছে। এই হামলাকে সার্বভৌমত্বের লঙ্ঘন বলে উল্লেখ করে পাকিস্তান বলেছে, তাদের পাল্টা জবাব দেওয়ার অধিকার রয়েছে এবং সে অনুযায়ী তারা প্রস্তুতি নিচ্ছে।

এদিকে, ভারত ও পাকিস্তানের মধ্যে কাশ্মীর সীমান্তে গোলাগুলির ঘটনায় সাত ভারতীয় নিহত এবং আরও ৩৫ জন আহত হয়েছেন।

/এসকে/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম