উচ্চ তাপপ্রবাহের ঝুঁকিতে ভারতের ৬০ শতাংশ এলাকা

আন্তর্জাতিক ডেস্ক
২১ মে ২০২৫, ১২:৩৭আপডেট : ২১ মে ২০২৫, ১২:৩৭

ভারতে সম্প্রতি রাত্রিকালীন তাপমাত্রা ও আর্দ্রতা বৃদ্ধি নিয়ে মারাত্মক স্বাস্থ্যঝুঁকি দেখা দিয়েছে। দিল্লি ভিত্তিক চিন্তক সংস্থা কাউন্সিল অন এনার্জি, এনভায়রনমেন্ট অ্যান্ড ওয়াটার (সিইইডব্লিউ) থেকে মঙ্গলবার (২০ মে) প্রকাশিত এক প্রতিবেদনে দেখা গেছে, দেশটির প্রায় ৬০ শতাংশ এলাকায় বসবাসকারী তিন-চতুর্থাংশ মানুষ তীব্র তাপের কারণে উচ্চ থেকে অত্যন্ত উচ্চ ঝুঁকিতে আছেন। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ভারতের প্রায় ৫৭ শতাংশ জেলার মানুষ তীব্র তাপের উচ্চ থেকে অতি উচ্চ ঝুঁকিতে রয়েছে। এই এলাকায় অত্যন্ত ৭৬ শতাংশ মানুষের বাস।

তীব্র তাপের ঝুঁকিতে থাকা জেলার তালিকায় রাজধানী নয়াদিল্লির নাম সবার ওপরে রয়েছে।

এই প্রতিবেদন যখন প্রকাশিত হলো, তখন উত্তর ভারতের অধিকাংশ এলাকা তীব্র তাপদাহে পর্যদুস্ত। বিশ্লেষকরা বলছেন, মনুষ্যসৃষ্ট কারণে জলবায়ু পরিবর্তনের প্রভাবে প্রতিবছর উষ্ণতার মাত্রা বৃদ্ধি পাচ্ছে, যার শিকার হচ্ছেন দক্ষিণ এশিয়ার কোটি কোটি মানুষ।

গবেষণায় আরও দেখা গেছে, উত্তর ভারতের শুষ্ক অঞ্চলে ইদানীং আপেক্ষিক আর্দ্রতা বৃদ্ধি পাচ্ছে। এর ফলে, তাপমাত্রা বৃদ্ধি পেলে মানবদেহ থেকে ঘাম আকারে তাপ বেরিয়ে যাওয়ার প্রাকৃতিক প্রক্রিয়ার গতি হ্রাস পাচ্ছে, যা স্বাস্থ্যঝুঁকি বৃদ্ধি পাওয়ার আরেকটি কারণ।

গত বছরের ১ মার্চ থেকে ১৮ জুন পর্যন্ত সময়ে পরিচালিত জরিপে দেখা গেছে, ভারতের উত্তর পশ্চিমাঞ্চলীয় এবং পূর্বাঞ্চলীয় অংশে স্বাভাবিকের চেয়ে দ্বিগুণ সংখ্যক দিনে তাপ প্রবাহ বয়ে গেছে। ওই সময় চল্লিশ হাজারের বেশি হিটস্ট্রোকে আক্রান্তের ঘটনা ঘটেছে বলে স্বাস্থ্য মন্ত্রাণলয়ের আশঙ্কা। গত বছর তাপ দাহে ভারতে অন্তত ১১০ জন মানুষের মৃত্য নিশ্চিত করতে পেরেছে কর্তৃপক্ষ।

/এসকে/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম