আকাশসীমায় নিষেধাজ্ঞার সময় বৃদ্ধি করলো ভারত-পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্ক
২৪ মে ২০২৫, ১৮:০০আপডেট : ২৪ মে ২০২৫, ১৮:০০

পাকিস্তান ও ভারত পরস্পরের বিরুদ্ধে আকাশপথে যোগাযোগে বাধা বহাল রেখেছে। শুক্রবার (২৩ মে) এক ঘোষণায় দুদেশ থেকেই জানানো হয়, প্রতিবেশী দেশদুটি একে অপরের বিরুদ্ধে আকাশসীমায় নিষেধাজ্ঞা আরও বৃদ্ধি করেছে। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

সাম্প্রতিক সামরিক উত্তেজনার পর প্রতিবেশী দুই দেশের মধ্যে কূটনৈতিক টানাপড়েন চলতে থাকার মধ্যেই এই পাল্টাপাল্টি পদক্ষেপ নেওয়া হলো।

পাকিস্তান বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, ভারত কর্তৃক নিবন্ধিত, পরিচালিত, মালিকানাধীন বা ভাড়া করা সব ধরনের সামরিক-বেসামরিক উড়োহাজাজের ওপর এই নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে। আগামী ২৪ জুন স্থানীয় সময় ভোর ৪টা ৫৯ মিনিট পর্যন্ত এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।

ভারতের বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয়ও একটি অনুরূপ বিজ্ঞপ্তি জারি করেছে। এতে বলা হয়েছে, পাকিস্তান কর্তৃক নিবন্ধিত, পরিচালিত, মালিকানাধীন বা ভাড়া করা সব ধরনের সামরিক-বেসামরিক ফ্লাইট আগামী ২৩ জুন পর্যন্ত ভারতের আকাশসীমা ব্যবহার করতে পারবে না।

উল্লেখ্য, এই নিষেধাজ্ঞাগুলো গত মাসে জারি করা হয়েছিল। এবার কেবল তার সময়সীমা বৃদ্ধি করা হলো।

এপ্রিল মাসে ভারতশাসিত কাশ্মীরে পর্যটকদের ওপর সন্ত্রাসী হামলার পর দুই দেশের মধ্যে নতুন করে উত্তেজনা তৈরি হয়। এর জেরে প্রায় তিন দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ সামরিক সংঘর্ষে জড়িয়ে পড়ে পরমাণু শক্তিধর দুই প্রতিবেশী। পরে তারা মার্কিন মধ্যস্থতায় ১০ মে একটি যুদ্ধবিরতিতে সম্মত হয়।

/এসকে/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম