শান্তি প্রস্তাবনার নামে আবারও প্রতারণা করছে রাশিয়া: জেলেনস্কি

আন্তর্জাতিক ডেস্ক
৩০ মে ২০২৫, ১২:১০আপডেট : ৩০ মে ২০২৫, ১২:১০

রাশিয়ার শান্তি প্রতিষ্ঠার নামে আবারও প্রতারণার পাঁয়তারা কষছে বলে অভিযোগ করেছেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। বৃহস্পতিবার (২৯ মে) তার নিয়মিত নৈশ ভিডিও বার্তায় আসন্ন একটি বৈঠকের আগে প্রস্তাবের খসড়া পেশ করার ব্যর্থতা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

তিনি বলেন, রাশিয়ার কথিত স্মারকলিপি (মেমেরান্ডাম) নাকি এক সপ্তাহ আগেই তৈরি হয়েছে। অথচ তা এখনও কেউ চোখে দেখল না!

জেলেনস্কির অভিযোগ, আমরা ওই স্মারক পাই নি। এমনকি আমাদের কোনও মিত্র বা বৈঠক আয়োজনকারী দেশ তুরস্কও কিছু পায়নি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পসহ সংশ্লিষ্ট পক্ষদের কাছে একগাদা অঙ্গীকার করা সত্ত্বেও, শেষ পর্যন্ত এটি আরেকটা রুশ প্রতারণা ছাড়া আর কিছু নয়।

বুধবার রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেন, যুদ্ধের অবসান টানার জন্য মস্কোর পক্ষ থেকে একটি খসড়া স্মারকলিপি তৈরি করা হয়েছে। আগামী সোমবার ইস্তানবুলে মস্কো ও কিয়েভের মধ্যে আরেক দফা বৈঠক আয়োজিত হবে।

এদিকে, ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকোভ পাল্টা দাবি করছেন, সোমবার ইস্তানবুলের বৈঠকে ইউক্রেনের কোনও প্রতিনিধি যোগ দিচ্ছেন কিনা, সে ব্যাপারে কিয়েভ কিছু জানায়নি।

উল্লেখ্য, তিন বছর ধরে চলা ইউক্রেন-রাশিয়া যুদ্ধে চলতি মাসেই প্রথমবারের মতো সরাসরি বৈঠকে বসেছে দুপক্ষ। তুরস্কের মধ্যস্থতায় ইস্তানবুলে এই আলোচনা অনুষ্ঠিত হয়।

ইউক্রেনীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হিওরহি তিখিই বলেছেন, রাশিয়ার স্মারক তারা এখনও যাচাই করতে পারেননি। তারা ধরে নিচ্ছেন, মস্কো এমন সব অবাস্তব দাবি রেখেছে যে সেগুলো প্রকাশ করতে কুণ্ঠাবোধ করছে। তাই শান্তি আলোচনার নামে কালক্ষেপণ করছে তারা।

কথিত ওই স্মারকলিপি অবিলম্বে ইউক্রেনের হাতে তুলে দেওয়া উচিত বলে দাবি করেছেন ইউক্রেনীয় পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রিই সিবিহা। তার এই দাবিকে গঠনমূলক নয় বলে খারিজ করে দেন পেসকোভ।

/এসকে/
সম্পর্কিত
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম