চলতি বছর যুক্তরাষ্ট্র থেকে বিতাড়িত হয়েছেন হাজারের বেশি ভারতীয়

আন্তর্জাতিক ডেস্ক
৩০ মে ২০২৫, ১৪:৪৬আপডেট : ৩০ মে ২০২৫, ১৪:৪৬

চলতি বছরের জানুয়ারি থেকে প্রায় এক হাজার ৮০ জন ভারতীয় নাগরিক যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরে গেছেন। বৃহস্পতিবার (২৯ মে) এ তথ্য দিয়েছেন ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রনধীর জয়সওয়াল। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ খবর জানিয়েছে।

জয়সওয়াল বলেছেন, ২০২৫ সালের জানুয়ারি থেকে স্বেচ্ছায় বা মার্কিন প্রশাসনের বিতাড়নে প্রায় এক হাজার ৮০ জন ভারতীয় ফিরে এসেছেন। তাদের মধ্যে প্রায় ৬২ শতাংশ ব্যক্তি ভারতে বাণিজ্যিক ফ্লাইটে আসেন।

যুক্তরাষ্ট্রের সঙ্গে অভিবাসী ইস্যুতে ভারতের সহযোগিতামূলক মনোভাব রয়েছে উল্লেখ করে জয়সওয়াল বলেন, অবৈধভাবে যুক্তরাষ্ট্রে যাওয়া বা বসবাসকারী ভারতীয় নাগরিকদের বিতাড়নের বিষয়ে মার্কিন প্রশাসনের সঙ্গে আমাদের ঘনিষ্ঠ বোঝাপড়া রয়েছে। অভিযুক্ত ব্যক্তিদের সম্পর্কে বিস্তারিত তথ্য পেলে আমরা তাদের ফিরিয়ে নেব।

হার্ভার্ডে বিদেশি শিক্ষার্থী ভর্তির বিষয়ে ট্রাম্প প্রশাসনের সাম্প্রতিক দ্বন্দ্বের বিষয়েও কথা বলেছেন জয়সওয়াল। পরিস্থিতি নিয়ে ভারত সম্পূর্ণ অবগত আছে উল্লেখ করে তিনি বলেন, ভিসা দেওয়া একটি সার্বভৌম দেশের নিজস্ব এখতিয়ার। তবে, ভারতীয় শিক্ষার্থীদের মেধার ভিত্তিতে আবেদন যাচাই করে মার্কিন অ্যাকাডেমিক কার্যক্রমে যোগদানের সুযোগ দেওয়া হবে বলে আমরা আশাবাদী।

বিদেশে অবস্থানরত ভারতীয় শিক্ষার্থীদের দেখভালের বিষয়টি তাদের অগ্রাধিকার তালিকায় রয়েছে জানিয়ে তিনি বলেন, চলমান ইস্যুতে যে কোনও পরিবর্তনের সঙ্গে তারা তাল মিলিয়ে চলতে উপযুক্ত ব্যবস্থা নিবেন।

শিক্ষার্থী ভিসার জন্য নতুন আবেদনকারীদের সাক্ষাৎকার না নিতে বিশ্বব্যাপী মার্কিন দূতাবাসগুলোর প্রতি বুধবার এক নির্দেশনা দিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। এই সিদ্ধান্তের ফলে যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষায় আগ্রহী বিদেশি শিক্ষার্থীদের জন্য ভিসা পাওয়ার সুযোগ আরও সংকুচিত হয়ে পড়লো।

/এসকে/
সম্পর্কিত
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম