নির্বাচনি প্রচারণা চলাকালে গুলিবিদ্ধ কলম্বিয়ার সিনেটর

আন্তর্জাতিক ডেস্ক
০৮ জুন ২০২৫, ১৮:৪১আপডেট : ০৮ জুন ২০২৫, ১৮:৪১

কলম্বিয়ার আগামী প্রেসিডেন্ট নির্বাচনের সম্ভাব্য প্রার্থী ও বর্তমান সিনেটর মিগুয়েল উরিবে গুলিবিদ্ধ হয়েছেন। শনিবার(৭ জুন) রাজধানী বোগোতায় এক নির্বাচনি প্রচারসভায় তার ওপর এই হামলা হয়। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

হামলার শিকার সিনেটর উরিবে বিরোধীদল কনজারভেটিভ ডেমোক্র্যাটিক সেন্টার পার্টির সদস্য। তার দল এক বিবৃতিতে জানিয়েছে, রাজধানীর ফন্তিবন এলাকায় একটি পার্কে প্রচারণাকালে তাকে পেছন থেকে গুলি করা হয়। দলটি এটিকে একটি গুরুতর হামলা বলে বর্ণনা করলেও তার শারীরিক অবস্থার বিস্তারিত জানায়নি। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে উরিবেকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে এবং লোকজনকে তাকে সাহায্য করতে দেখা যায়।

শনিবার ঘটে যাওয়া এই হামলার পর তাকে তাৎক্ষণিকভাবে হাসপাতালে ভর্তি করা হয় বলে জানিয়েছেন তার স্ত্রী এবং সরকারি ও দলীয় কর্মকর্তারা।

কলম্বিয়ার অ্যাটর্নি জেনারেল কার্যালয় জানায়, ১৫ বছরের কম বয়সী এক কিশোরকে একটি ৯মিমি গ্লক পিস্তলসহ গ্রেফতার করা হয়েছে। হামলার পেছনে কারা আছে তা তদন্তের নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট।

উরিবের স্ত্রী মারিয়া ক্লাউদিয়া তার স্বামীর এক্স অ্যাকাউন্ট থেকে জানিয়েছেন, তিনি জীবনের জন্য লড়াই করছেন।

এই ঘটনার পর রাজধানীর সান্তা ফে ফাউন্ডেশন হাসপাতালে ভিড় করেন সমর্থকরা। কেউ কেউ মোমবাতি জ্বালিয়ে প্রার্থনায় অংশ নেন। কেউ কলম্বিয়ার পতাকা হাতে একাত্মতা জানান।

/এসকে/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম