ভারতে অনুপ্রবেশকারীদের জন্য জাল পরিচয়পত্র তৈরির অভিযোগে আটক ১

রক্তিম দাশ,কলকাতা
০৮ জুন ২০২৫, ১৯:৫৫আপডেট : ০৮ জুন ২০২৫, ১৯:৫৫

ভারতে অনুপ্রবেশকারী বাংলাদেশি নাগরিকদের জাল পরিচয়পত্র বানিয়ে দেওয়ার অভিযোগে জিয়াউদ্দিন মণ্ডল নামক এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। কলকাতার নিউটাউন থেকে রহড়া থানার পুলিশ তাকে আটক করে।  

জিয়াউদ্দিন ইকোপার্ক থানার অন্তর্গত ঘুনি পঞ্চায়েত এলাকার বাসিন্দা। তাকে রবিবার বারাকপুর আদালতে তোলা হয়।

সম্প্রতি পানিহাটি এলাকার একটি ফ্ল্যাট থেকে তিনজন বাংলাদেশি নাগরিককে অনুপ্রবেশের অভিযোগে গ্রেফতার করা হয়। তাদের জেরা করতেই উঠে আসে জিয়াউদ্দিনের নাম। 

পুলিশের দাবি, মোটা অঙ্কের অর্থের বিনিময়ে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের জন্য আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড এমনকি রেশন কার্ডও তৈরি করে দিতেন আতককৃত ব্যক্তি। 

জাল পাসপোর্ট তৈরিতেও জিয়াউদ্দিনের যোগ রয়েছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। 

তদন্তে উঠে এসেছে, পানিহাটিতে ধৃত বাংলাদেশি নাগরিকদের মধ্যে একজন হচ্ছেন অদিতি ওরফে প্রিয়া। তাকে বাংলাদেশের সাতক্ষীরা জেলার বাসিন্দা বলে দাবি করেছে পুলিশ। 

পুলিশ এজাহারের তথ্য অনুযায়ী, ফেসবুক সূত্রে ভারতের কেষ্টপুরের এক যুবকের সঙ্গে অদিতির আলাপ হয়। এরপর ২০১৯ সালে অবৈধভাবে সীমান্ত পেরিয়ে যশোর হয়ে ভারতে প্রবেশ করেন তিনি। সেই যুবককে বিয়ে করে পূর্ব মেদিনীপুরের কাঁথিতে বসবাস শুরু করেন তারা। ভুয়া পরিচয়পত্রের মাধ্যমে প্রিয়া খাতুন হয়ে যান অদিতি।

পরবর্তীতে তার ভাই-বোনকেও একইভাবে ভারতে আনা হয় বলে অভিযোগে বলা হয়েছে। 

জাল পরিচয়পত্র তৈরির এই চক্রে জিয়াউদ্দিনের সঙ্গে আরও কারা জড়িত, বিশেষত কোনও সরকারি কর্মচারী বা আধিকারিক এতে যুক্ত কি না, তা জানার চেষ্টা চালাচ্ছেন তদন্তকারীরা।

পুলিশের দাবি, অনুপ্রবেশকারীদের বেআইনি সহায়তা দিতে এরকম জাল নথিপত্র তৈরির একটি বড় নেটওয়ার্ক কাজ করছে শহরের বিভিন্ন প্রান্তে। এই চক্রের গোড়া উপড়ে ফেলার লক্ষ্যে তদন্ত জোরদার করেছে বারাকপুর কমিশনারেট।

/এসকে/
সম্পর্কিত
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের