তাইওয়ান: সেনাবাহিনী ও কোস্টগার্ডের যৌথ মহড়া

আন্তর্জাতিক ডেস্ক
০৮ জুন ২০২৫, ২১:৫০আপডেট : ০৮ জুন ২০২৫, ২১:৫০

ক্রমবর্ধমান চীনা হুমকি মোকাবেলায় প্রস্তুতি জোরদার করতে সেনাবাহিনীর সঙ্গে যৌথ মহড়া চালিয়েছে তাইওয়ানের কোস্ট গার্ড। রবিবার (৮ জুন) এই মহড়া পরিচালিত হয় বলে জানিয়েছে ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স।  

দক্ষিণ তাইওয়ানের কাওহসিয়ুং বন্দরে আয়োজিত মহড়ায় 'আন্তর্জাতিক সন্ত্রাসীদের' দ্বারা একটি ফেরি দখলের ঘটনা অনুকরণ করা হয়। মহড়ায় কোস্ট গার্ড, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্ধার হেলিকপ্টার এবং সেনাবাহিনীর মেডিভ্যাক হেলিকপ্টার একযোগে ফেরিটিতে অভিযান চালিয়ে নিয়ন্ত্রণ পুনরুদ্ধার করে এবং আহতদের সরিয়ে নেয়।

মহড়ার শেষদিকে একসঙ্গে উড়তে দেখা যায় নৌবাহিনীর একটি অ্যান্টি-সাবমেরিন হেলিকপ্টার, সেনাবাহিনীর মেডিভ্যাক হেলিকপ্টার এবং উদ্ধারকারী হেলিকপ্টারকে। কোস্ট গার্ড জানিয়েছে, এই প্রথমবার তারা এমন যৌথ অভিযানে অংশ নিয়েছে।

তাইপে সরকার জানিয়েছে, চীন সরাসরি সামরিক পদক্ষেপ না নিয়ে তাইওয়ানের ওপর চাপ সৃষ্টি করতে নিয়মিতভাবে সমুদ্রতলের ক্যাবল কাটা, বালু উত্তোলনসহ বিভিন্ন ধরনের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এসব ‘গ্রে জোন’ তৎপরতার প্রাথমিক প্রতিক্রিয়ায় সাধারণত কোস্ট গার্ডকেই আগে নামতে হয়।

তাইওয়ান একটি গণতান্ত্রিকভাবে পরিচালিত দ্বীপ। তবে বেইজিং দ্বীপটিকে নিজের ভূখণ্ড বলে দাবি করে আসছে। 

মহড়া পর্যবেক্ষণ করতে এসেছিলেন দেশটির প্রেসিডেন্ট লাই ছিং-তে। তিনি বলেন, চীনের হুমকির বিরুদ্ধে আমাদের কোস্ট গার্ড সদস্যরা সবসময়ই আইনের শাসন ও জনগণের নিরাপত্তা রক্ষার প্রথম সারিতে রয়েছেন।

মহড়ায় মার্কিন কনস্যুলেটের শীর্ষ কূটনীতিক নিল গিবসনসহ অন্যান্য বিশিষ্ট অতিথিরা উপস্থিত ছিলেন।

/এসকে/
সম্পর্কিত
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের