ইউক্রেনের ড্রোন হামলায় রুশ ইলেকট্রনিকস কারখানার উৎপাদন বন্ধ

আন্তর্জাতিক ডেস্ক
০৯ জুন ২০২৫, ১৫:৩৩আপডেট : ০৯ জুন ২০২৫, ১৫:৩৩

ইউক্রেনীয় ড্রোন হামলায় রুশ ইলেকট্রনিক্স কারখানার উৎপাদন ব্যাহত হয়েছে। তিন বছরের বেশি সময় ধরে চলা যুদ্ধে রাশিয়ার অভ্যন্তরে ভলগা নদীর তীরবর্তী শুভাশিয়া অঞ্চলে এই হামলা হয়। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে শুভাশিয়ার গভর্নর ওলেগ নিকোলায়েভ জানিয়েছেন, ইউক্রেন-রাশিয়া সীমান্ত থেকে প্রায় ১৩০০ কিলোমিটার গভীরে এই হামলা চালানো হয়। এতে কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

তবে কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে ‘দায়িত্বশীল সিদ্ধান্ত হিসেবে’ শহরের ভিএনআইআইআর কারখানার কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

উল্লেখযোগ্য ড্রোন হামলায় কোথাও মারাত্মক ক্ষয়ক্ষতি হয়েছে কি না, তা এখনও পরিষ্কার নয়।

ইউক্রেনের সেনাবাহিনী সোমবার টেলিগ্রামে দেওয়া এক বিবৃতিতে দাবি করে, অন্তত দুটি ড্রোন ভিএনআইআইআর কারখানায় আঘাত হানে। প্রতিষ্ঠানটি অ্যাটাক ড্রোন, গাইডেড বোমা এবং উচ্চ-নির্ভুল অস্ত্র ব্যবস্থার জন্য ব্যবহৃত ন্যাভিগেশন প্রযুক্তি তৈরি করে। হামলার ফলে সেখানে একটি বড় ধরনের অগ্নিকাণ্ড ঘটে বলেও দাবি করেছে ইউক্রেন।

তবে রয়টার্স স্বাধীনভাবে এই দাবির সত্যতা যাচাই করতে পারেনি।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় হামলার বিষয়টি সরাসরি স্বীকার না করলেও জানায়, শুভাশিয়ায় দুটি ড্রোন গুলি করে ভূপাতিত করা হয়েছে। সারাদেশে এক রাতেই মোট ৪৯টি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করার দাবি করেছে তারা। তবে ইউক্রেন ঠিক কতগুলো ড্রোন পাঠিয়েছে, সে বিষয়ে কোনও তথ্য দেয়নি।

/এসকে/
সম্পর্কিত
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্র মন্ত্রী খলিলুর রহমান
সর্বশেষ খবর
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের