গাজায় যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তির আলোচনায় যুক্ত রয়েছে ইরান, দাবি ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক
১০ জুন ২০২৫, ১৪:৪৩আপডেট : ১০ জুন ২০২৫, ১৪:৪৩

ইসরায়েল ও হামাসের মধ্যে জিম্মির বিনিময়ে যুদ্ধবিরতি চুক্তির মধ্যস্থতায় জড়িত রয়েছে ইরান। সোমবার (৯ জুন) এ দাবি করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

হোয়াইট হাউজে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও হামাসের মধ্যে এখন বিশাল সমঝোতার একটা ইস্যু হচ্ছে গাজা। আর সত্যি বলতে কী, ইরান এতে জড়িত রয়েছে। দেখাই যাক, গাজা বিষয়ে কী হয়।

তবে জিম্মিদের বিষয়ে কোনও আপোসের পরিকল্পনা নেই তার। তিনি বলেন, জিম্মিদের আমরা ফেরত চাই।

ইরানের ভূমিকার ব্যাপ্তি নিয়ে ট্রাম্প বিস্তারিত কিছু বলেননি। এ বিষয়ে আরও কিছু তথ্য জানতে রয়টার্সের অনুরোধে সাড়া দেয়নি হোয়াইট হাউজ।

নিউ ইয়র্কে জাতিসংঘে ইরানের স্থায়ী প্রতিনিধির কার্যালয় থেকেও রয়টার্সের অনুরোধে সাড়া দেওয়া হয়নি।

হামাস ও ইসরায়েলের মধ্যে ৬০ দিনের একটা যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র। প্রস্তাব অনুযায়ী, যুদ্ধবিরতি কার্যকরের প্রথম সপ্তাহে জীবিত ও মৃত ২৮ জন জিম্মিকে ইসরায়েলের কাছে হস্তান্তর করবে হামাস। বিনিময়ে ১২৩৬ জন ফিলিস্তিনি বন্দি এবং ১৮০ জন ফিলিস্তিনির মরদেহ হস্তান্তর করবে তেল আবিব।

ইসরায়েল ওই প্রস্তাবে ইতিবাচক মনোভাব দেখালেও হামাস তা বারবার খারিজ করে আসছে।

/এসকে/
সম্পর্কিত
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম