গাজায় ত্রাণকেন্দ্রসহ একাধিক স্থানে ইসরায়েলি হামলা, নিহত ৩৫

আন্তর্জাতিক ডেস্ক
১১ জুন ২০২৫, ১৬:১২আপডেট : ১১ জুন ২০২৫, ১৭:৪১

ইসরায়েলি হামলায় বুধবার (১১ জুন) গাজা উপত্যকায় ৩৫ জন নিহত হয়েছেন। স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, নিহতদের অধিকাংশই যুক্তরাষ্ট্র সমর্থিত গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশনের ত্রাণকেন্দ্রে এসেছিলেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

শিফা এবং আল কুদস হাসপাতালের কর্মীরা জানিয়েছেন, পরিত্যক্ত নেতজারিম বসতির কাছে স্থাপিত ত্রাণকেন্দ্রের দিকে যাওয়ার পথে অন্তত ২৫ জন প্রাণ হারান। হামলায় আহত হয়েছেন কয়েক ডজন মানুষ।

গাজার দক্ষিণাঞ্চলের খান ইউনিসে পৃথক ইসরায়েলি হামলায় অন্তত ১০ জন মানুষ মারা গেছেন বলেও জানিয়েছে ওই স্বাস্থ্য কর্মকর্তারা।

হামলার বিষয়ে ইসরায়েলি সেনাবাহিনীর কাছ থেকে তাৎক্ষণিকভাবে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

আগের দিন রাফায় আরেকটি ত্রাণকেন্দ্রের কাছে ইসরায়েলি হামলায় ১৭ জন নিহত হয়েছেন বলে গাজার স্বাস্থ্য কর্মকর্তারা অভিযোগ করেন। তাদের অভিযোগের জবাবে ইসরায়েলি বাহিনীর দাবি, তাদের দিকে আগুয়ান সন্দেহভাজনদের সতর্ক করতে ফাঁকা গুলি ছোড়া হয়েছিল।

একই দিন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দাবি করেন, গাজায় আটক থাকা বাকি জিম্মিদের ছাড়িয়ে আনতে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। তবে চূড়ান্ত চুক্তির বিষয়ে এখনই আশাবাদী না হতেও পরামর্শ দেন তিনি।

মিসর, কাতার ও যুক্তরাষ্ট্রের প্রচেষ্টা সত্ত্বেও গাজায় যুদ্ধবিরতি পুনর্বহালে ইসরায়েল বা হামাস কেউই একচুল পরিমাণ ছাড় দিতে সম্মত নয়। উভয়েই চুক্তি না হওয়ার জন্য পরস্পরকে দায়ী করে আসছে।

/এসকে/এমওএফ/
সম্পর্কিত
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম