ইরানের পারমাণবিক অবকাঠামোতে হামলা চালালো ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক
১৩ জুন ২০২৫, ০৯:২২আপডেট : ১৩ জুন ২০২৫, ১০:০০

ইরানের কয়েকডজন পারমাণবিক ও সামরিক লক্ষ্যবস্তুতে শুক্রবার (১৩ জুন) বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। তেল আবিব হুমকি দিয়েছে, এই হামলার মধ্য দিয়ে তেহরানকে পারমাণবিক বোমা তৈরি থেকে বিরত রাখার দীর্ঘমেয়াদি এক অভিযান কেবল শুরু হলো। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

ধারণকৃত এক ভিডিও বার্তায় ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ইতিহাস সৃষ্টিকারী এক মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি। ইসরায়েলের অস্তিত্ব রক্ষার জন্য ইরানি হুমকি মোকাবেলায় কিছুক্ষণ আগে আমরা অপারেশন রাইজিং লায়ন শুরু করেছি। হুমকি পুরোপুরি নিশ্চিহ্ন করে ফেলার জন্য যতদিন প্রয়োজন এই অভিযান চলবে।

ইরানি সংবাদমাধ্যম ও প্রত্যক্ষদর্শীদের বরাতে রয়টার্স জানিয়েছে, নাতানজে অবস্থিত প্রধান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কারখানাসহ একাধিক গুরুত্বপূর্ণ অবকাঠামোতে বিস্ফোরণ হয়েছে।

ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যমের খবরে বলা হয়, দেশটির রেভ্যলুশনারি গার্ডের প্রধান কার্যালয়ে হামলা হয়েছে। হামলায় দলটির প্রধান কর্মকর্তা হোসেইন সালামি নিহত হয়েছেন। এছাড়া, রাজধানীর আবাসিক এলাকায় এক বিস্ফোরণ হলে কয়েকজন শিশু মারা যায়।

ইরানের দিক থেকে পাল্টা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার আশঙ্কায় দেশব্যাপী জরুরি অবস্থা জারি করে রেখেছে ইসরায়েল। পরবর্তী নির্দেশনা দেওয়ার আগ পর্যন্ত দেশটির বেন গুরিয়ন বিমানবন্দরের কার্যক্রম স্থগিত রাখা হয়েছে।

ইরানের মধ্যাঞ্চলে একাধিক পারমাণবিক ও সামরিক লক্ষ্যবস্তুতে হামলার কথা জানিয়ে এক ইসরায়েলি কর্মকর্তা দাবি করেছেন, কয়েকদিনের মধ্যেই ১৫টার মতো পারমাণবিক বোমা বানাতে পারত ইরান।

নাম প্রকাশে অনিচ্ছুক এক জ্যেষ্ঠ ইসরায়েলি কর্মকর্তার বরাতে মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস দাবি করেছে, বিমান হামলা ছাড়াই ইরানে সিরিজ আকারে গোপন নাশকতামূলক হামলা চালিয়েছে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদ। ইরানের কৌশলগত ক্ষেপণাস্ত্র সাইট এবং আকাশ প্রতিরক্ষা ক্ষতিগ্রস্ত করতে এই গোপন অভিযান পরিচালিত হয়েছে।

/এসকে/
সম্পর্কিত
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম