ইসরায়েলি বিমান হামলায় ইরানি সেনাপ্রধান নিহত: আইআরএনএ

আন্তর্জাতিক ডেস্ক
১৩ জুন ২০২৫, ১৪:৪১আপডেট : ১৩ জুন ২০২৫, ১৭:৩০

ইসরায়েলি হামলায় প্রাণ হারিয়েছেন ইরানের সেনাপ্রধান মেজর জেনারেল মোহাম্মদ বাকেরি। এ খবর জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ।

দেশটির রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম প্রেস টিভিতেও বলা হয়, ইসরায়েলি হামলায় সেনাপ্রধান মেজর জেনারেল বাকেরি নিহত হয়েছেন। পৃথক হামলায় রেভল্যুশনারি গার্ডসের প্রধান মেজর জেনারেল সালামিও নিহত হন।

ইরানের কয়েক ডজন পারমাণবিক ও সামরিক লক্ষ্যবস্তুতে শুক্রবার (১৩ জুন) বিমান হামলা চালায় ইসরায়েল। তেল আবিব হুমকি দিয়েছে, এই হামলার মধ্য দিয়ে তেহরানকে পারমাণবিক বোমা তৈরি থেকে বিরত রাখার দীর্ঘমেয়াদি এক অভিযান কেবল শুরু হলো।

ইরানের দিক থেকে পাল্টা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার আশঙ্কায় দেশব্যাপী জরুরি অবস্থা জারি করে রেখেছে ইসরায়েল। পরবর্তী নির্দেশনা দেওয়ার আগ পর্যন্ত দেশটির বেন গুরিয়ন বিমানবন্দরের কার্যক্রম স্থগিত রাখা হয়েছে।

ইতোমধ্যে শতাধিক ড্রোন দিয়ে ইসরায়েলে হামলা করেছে ইরান।

/এসকে/এমওএফ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম