ইরানের পারমাণবিক আলোচনা বানচাল করতে হামলা করেছে ইসরায়েল: তুরস্ক

আন্তর্জাতিক ডেস্ক
২১ জুন ২০২৫, ১৭:২৫আপডেট : ২১ জুন ২০২৫, ১৭:২৫

ইরানের সঙ্গে কূটনৈতিক সমঝোতায় ইসরায়েলের আগ্রহ নেই বলে অভিযোগ করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান। শনিবার (২১ জুন) ইস্তানবুলে আয়োজিত অরগানাইজেশন অব ইসলামিক কো-অপারেশন বা ওআইসির এক সম্মেলনে এ কথা বলেন তিনি। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

তিনি বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের পারমাণবিক চুক্তি নিয়ে নতুন দফা বৈঠকের আগ দিয়ে হামলা করে পুরো প্রক্রিয়াটা বানচাল করার চেষ্টা করেছে ইসরায়েল। তারা প্রমাণ করলো, কূটনীতির মাধ্যম সমাধান খুঁজতে তারা আগ্রহী নয়।

ইসরায়েলের ‘বিষমাখা’ কথাবার্তা অগ্রাহ্য করার জন্য সবার প্রতি আহ্বান জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট। তিনি আরও বলেন, সংঘাত আরও বৃহৎ আকার ধারণ করার আগেই আলোচনার মাধ্যমে সব শান্ত করার প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া উচিত।

মুসলিম প্রধান দেশগুলোর উদ্দেশ্যে এরদোয়ান বলেছেন, আন্তর্জাতিক আইন এবং জাতিসংঘ সনদ অনুযায়ী তারা যেন ইসরায়েলের বিরুদ্ধে চাপ প্রয়োগের চেষ্টা অব্যাহত রাখে।

/এসকে/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম