ন্যাটো সম্মেলন: প্রতিরক্ষা ব্যয় বৃদ্ধি করতে পারে ইউরোপ

আন্তর্জাতিক ডেস্ক
২৫ জুন ২০২৫, ১৫:৫০আপডেট : ২৫ জুন ২০২৫, ১৫:৫০

নেদারল্যান্ডসের দ্য হেগ শহরে বুধবার (২৫ জুন) আয়োজিত ন্যাটো সম্মেলনে উপস্থিত হয়েছেন যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় দেশের প্রতিনিধিরা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ইউরোপের নিরাপত্তা অঙ্গীকার পুনর্ব্যক্ত করানোর প্রচেষ্টাকেই এই সম্মেলনের মূল লক্ষ্য বলে ধারণা করা হচ্ছে। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

২০২২ সালে ইউক্রেনে শুরু হওয়া রুশ আগ্রাসনের কারণে ইউরোপীয় নিরাপত্তার ভবিষ্যৎ নিয়ে অনেকটাই উদ্বিগ্ন ইউরোপীয় নেতারা। এরমধ্যে ইউরোপের নিরাপত্তায় যুক্তরাষ্ট্র আর সম্পৃক্ত হতে আগ্রহী নয় বলে ট্রাম্পের সতর্কবাণীর পর আরও নড়েচড়ে বসেছেন ন্যাটো মিত্ররা। তারই প্রতিক্রিয়ায় নতুন একটি সিদ্ধান্ত আসতে পারে এবারে সম্মেলনে, সেখানে সামষ্টিক প্রতিরক্ষা খাতে দেশগুলো তাদের জিডিপির পাঁচ শতাংশ ব্যয় করতে সম্মত হতে পারে।

ন্যাটো মহাসচিব মার্ক রুট্টে বলেছেন, এই বাড়তি অর্থ ব্যয় অনেক দেশের জন্য একটু কষ্টকর হলেও নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় এর কোনও বিকল্প তাদের সামনে নেই।

সামরিক ব্যয় বৃদ্ধি না করলে যুক্তরাষ্ট্র ন্যাটো মিত্রদের নিরাপত্তা নিয়ে খুব একটা তোড়জোড় করবে না বলে আবারও সতর্ক করে দিয়েছেন ট্রাম্প। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেছেন, ন্যাটো সনদের পঞ্চম অনুচ্ছেদের অনেক ব্যাখ্যা হতে পারে। আমার মূল লক্ষ্য প্রাণ ও নিরাপত্তা রক্ষা করা।

উল্লেখ্য, পঞ্চম অনুচ্ছেদ অনুযায়ী, ন্যাটো সদস্যদের কোনও এক সদস্যের ওপর হামলা মানে সবার ওপর হামলা।

/এসকে/
সম্পর্কিত
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের