ন্যাটোর প্রতিরক্ষা খাতে ব্যয় বৃদ্ধিতে তুরস্কের সমর্থন

আন্তর্জাতিক ডেস্ক
২৬ জুন ২০২৫, ১৫:৫২আপডেট : ২৬ জুন ২০২৫, ১৫:৫২

পশ্চিমাদের সামরিক জোট ন্যাটোর প্রতিরক্ষা ব্যয়ে জিডিপির পাঁচ শতাংশে উন্নীত করার সিদ্ধান্তে সমর্থন জানাবে তুরস্ক। আগামী দশ বছরে এই লক্ষ্যমাত্রা অর্জন করা হবে। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

দেশটির এক কর্মকর্তা বৃহস্পতিবার (২৬ জুন) বলেছেন, প্রতিরক্ষা ব্যয়ের অঙ্গীকার অনুযায়ী তুরস্ক ইতোমধ্যে দুই শতাংশ করে অর্থ প্রদান করে আসছে। ন্যাটোর দ্বিতীয় বৃহত্তম বাহিনী হিসেবে তুরস্ক জোটের শীর্ষ পাঁচ অবদানকারীর মধ্যে অন্যতম।

বুধবার ন্যাটোর বৈঠকে এর সদস্যরা আগামী দশ বছরে প্রতিরক্ষা বাজেট তাদের জিডিপির পাঁচ শতাংশে উন্নীত করতে সম্মত হয়। রুশ হুমকি মোকাবিলায় সামরিক ও বেসামরিক সক্ষমতা বৃদ্ধিতে এই পদক্ষেপ জরুরি ছিল বলে দাবি করেছেন তারা।

ওই কর্মকর্তা আরও বলেন, তুরস্ক ন্যাটোর সব সক্ষমতা লক্ষ্যমাত্রা পূরণ করেছে এবং দেশটির প্রতিরক্ষা শিল্পে গবেষণা ও উন্নয়ন অব্যাহত রয়েছে। বর্তমানে দেশটি আকাশ প্রতিরক্ষা নেটওয়ার্ক গড়ে তুলছে।

তিনি বলেন, তুরস্ক আকাশ প্রতিরক্ষা, হাইপারসনিক, ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্র সক্ষমতা, মনুষ্যবিহীন জল-স্থল-আকাশ ব্যবস্থা এবং পরবর্তী প্রজন্ম এয়ারক্র্যাফট ক্যারিয়ার, ফ্রিগেটস এবং ট্যাংকে বিনিয়োগ করছি।

নতুন ন্যাটো ব্যয় কাঠামোর অধীনে, কমপক্ষে ৩ দশমিক ৫ শতাংশ ব্যয় করা হবে মূল প্রতিরক্ষা খাতে, আর বাকি অর্থ ব্যয় হবে সামরিক সহায়ক অবকাঠামো, দুর্যোগ প্রস্তুতি ও বেসামরিক প্রতিরোধ সক্ষমতা বৃদ্ধিতে।

/এসকে/
সম্পর্কিত
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের