মার্কিন সিনেটে অল্প ব্যবধানে প্রাথমিক অনুমোদন পেলো ট্রাম্পের কর বিল

আন্তর্জাতিক ডেস্ক
২৯ জুন ২০২৫, ২০:৪৭আপডেট : ২৯ জুন ২০২৫, ২২:০৬

বহু নাটকীয়তা শেষে মার্কিন সিনেটে অল্প ব্যবধানে উতরে গেলো প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কর হ্রাস ও ব্যয় সংক্রান্ত বিল। সপ্তাহব্যাপী একাধিক বৈঠকের পর শনিবার (২৮ জুন) ৪৯ ভোটের বিপরীতে ৫১ ভোট নিয়ে প্রাথমিকভাবে সিনেটে অনুমোদন পায় এই কথিত 'অসাধারণ, ব্যাপক ও সুন্দর বিল' (গ্রেট, বিগ, বিউটিফুল বিল)। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

বহুল আকাঙ্ক্ষিত বিলের প্রাথমিক অনুমোদনকে অসাধারণ বিজয় বলে সামাজিক যোগাযোগমাধ্যমে উল্লেখ করেছেন ট্রাম্প। এই বিল পুরোদমে কার্যকর হলে অভিবাসন, সীমান্ত নিরাপত্তা ও সামরিক খাত নিয়ে প্রেসিডেন্টের প্রধান অগ্রাধিকারমূলক পরিকল্পনায় অর্থায়ন করা সম্ভব হবে।

তবে ক্ষমতাসীন দল রিপাবলিকান পার্টির দুজন সিনেটর এবং বিরোধীদলীয় ডেমোক্র্যাট সদস্যরা এই বিলের তীব্র বিরোধিতা করে বলেছেন, এই বিলে ব্যাপক কর মওকুফের বিধি রাখা হয়েছে, যা নিম্ন আয়ের মার্কিনিদের জন্য সামাজিক নিরাপত্তার বরাদ্দ মারাত্মক ক্ষতিগ্রস্ত করবে এবং ধনীদের স্বার্থ রক্ষা করবে।

যুক্তরাষ্ট্রের নির্দলীয় যৌথ কর কমিটির বিশ্লেষণে আশঙ্কা প্রকাশ করা হয়েছে, বিলটি অনুমোদিত হলে আগামী এক দশকে সরকারের রাজস্ব আয় সাড়ে চার ট্রিলিয়ন ডলার হ্রাস পেতে পারে। অথচ ইতোমধ্যে ৩৬ দশমিক ২ ট্রিলিয়ন ডলার ঋণের বোঝা নিয়ে চলছে মার্কিন সরকার।

এদিকে, চলতি মাসে হোয়াইট হাউজ দাবি করেছে, এই বিল কার্যকর হলে বার্ষিক ঘাটতি বরং ১ দশমিক ৪ ট্রিলিয়ন ডলার কমে যাবে।

সিনেটে ডেমোক্র্যাট নেতা চাক শুমার বলেছেন, সিনেটের রিপাবলিকানরা রাতের আঁধারে উগ্র এক বিল অনুমোদনে উঠেপড়ে লেগেছে এবং তারা প্রমাদ গুনছে সাধারণ মার্কিনিরা যেন কিছুই বুঝতে না পারে। তবে ডেমোক্র্যাটরা তাদের দিয়ে পুরো বিলটি (৯৪০ পাতা) পরিষদে আগাগোড়া পড়িয়ে ছাড়বে।

পুরোটা পড়া শেষ হলে এর ওপর সর্বোচ্চ বিশ ঘণ্টার পাল্টাপাল্টি বক্তব্য পেশ করবেন আইনপ্রণেতারা। এরপর একাধিক সংশোধনী নিয়ে আলাপ আলোচনার পর চূড়ান্ত ভোট অনুষ্ঠিত হবে।

আইনপ্রণেতারা আশা করছেন, সোমবার নাগাদ বিলের কাজ চূড়ান্ত হবে।

/এসকে/এমওএফ/
সম্পর্কিত
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী